Thursday, 22 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক’র নির্বাচন ১৩ সেপ্টেম্বর: একটি মাত্র প্যানেলের মনোনয়ন পত্র দাখিল (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 31 বার

প্রকাশিত: September 8, 2020 | 1:03 PM

https://www.facebook.com/USANewsNY/videos/318245752836878

ইউএসএনিউজঅনলাইন.কম : উত্তর আমেরিকার অন্যতম সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস, নিউইয়র্ক ইনকের নির্বাচনে প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।

সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম এবং নির্বাচন কমিশনার মো. শামীম মিয়া ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান. এ নির্বাচনে তফসিল অনুযায়ী ব্রঙ্কসের ষ্ট্রারলিং-বাংলাবাজার এলাকার একটি হলে নির্ধারিত সময় ৭ সেপ্টেম্বর সোমবার নির্বাহী কমিটির ২৫ সদস্যের মধ্যে কেবল একটি প্যানেল মনোনয়ন পত্র দাখিল করেছে।

মনোনয়ন পত্র দাখিলকারীরা হলেন : সভাপতি মো. সামাদ মিয়া জাকারিয়া, সহ সভাপতি সৈয়দা মাহমুদা কবির, প্রফেসর আমিনুল হক (চুন্নু) ও হুমায়ুন কবির সোহেল, সাধারণ সম্পাদক শামীম আহমেদ, সহ সাধারণ সম্পাদক মো: ইমরান আলী টিপু, কোষাধ্যক্ষ মোহাম্মদ আবু ফজর, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বশির মিয়া, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মনিকা মন্ডল, প্রচার সম্পাদক গোলাম মুহিত, দপ্তর সম্পাদক মো. কাজীরুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কবি জুলী রহমান, যুব ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ এস কবির, ধর্ম ও সমাজ সেবা সম্পাদক মোহাম্মদ আবু সাঈদ, সাদস্যিক সম্পাদক মোহাম্মদ আলী মিলন, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ সিহাব মিয়া, মহিলা বিষয়ক সম্পাদিকা নাজমা বেগম, কার্যকরী সদস্য : মো. আব্দুল বাছির খান, মোহাম্মদ হোসেন মোল্লা, মোহাম্মদ শাহাজাহান সফিক, মোশাহিদ চৌধুরী, মো. রেজা খান, রুবেজ সিদ্দিকী, মো. শিপন চৌধুরী এবং ইমন সাইদুর রহমান।

নির্বাচন কমিশন জানায়, মনোনয়ন পত্র প্রত্যাহারের তারিখ ৯ সেপ্টেম্বর বৃধবার সন্ধ্যে ৭টা থেকে ৮টা পর্যন্ত। নির্বাচনে ভোট গ্রহণের তারিখ ১৩ সেপ্টেম্বর রোববার। নির্বাচনে আর কোন প্রার্থী না থাকায় মনোনয়ন পত্র দাখিলকারী সামাদ-শামীম প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছে।
সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম এবং নির্বাচন কমিশনার মো. শামীম মিয়া ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান. এ নির্বাচনে তফসিল অনুযায়ী প্রার্থীরা নির্ধারিত ফি জমা দিয়ে সরাসরি তাদের মনোনয়ন পত্র জমা দেন।
তারা বলেন, ব্রঙ্কসের ১ম ও প্রাচীন এ সংগঠনটি দীর্ঘ ২২ বছরেরও বেশি সময় ধরে গঠনতান্ত্রিক ধারাবাহিকতা এবং ঐহিত্য অক্ষুন্ন রেখে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকার আশাবাদ ব্যক্ত করে তারা সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ