Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

জিয়া পরিবারকে রক্ষার জন্য যুক্তরাষ্ট্র বিএনপির নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান সাবেক মন্ত্রী আমানউল্যা আমান’র

অনলাইন ডেস্ক পঠিত: 80 বার

প্রকাশিত: August 16, 2011 | 4:46 PM

নিউইয়র্ক:১৫ আগষ্ট সোমবার বিকাল ৪টায় নিউইয়র্কের জেএফকে এয়ারপোর্টের আগমনী লাউঞ্জে সমবেত যুক্তরাষ্ট্র বিএনপি, যুবদল, ছাত্রদল, জাসাস,তারেক আর্ন্তজাতিক পরিষদ ও
বাংলাদেশী আমেরিকান জাতীয়তাবাদী ফোরামের বিপুল সংখ্যক নেতা কর্মীর উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র আগত বিএনপির যুগ্ম মহাসচিব, ডাকসুর সাবেক ভিপি ও ৯০র স্বৈরাচার বিরোধী ছাএ আন্দোলনের অন্যতম রুপকার  আমান উল্ল্যাহ আমান বলেন বাংলাদেশ একটি কঠিন সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছে।


বর্তমান সরকার বিএনপি তথা জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য নানামুখি ষড়যন্ত্র পরিচালনা করছে। দেশনেত্রীর বেগম খালেদা জিয়া, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান,আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে মিথ্যা মামলা, বিচার ব্যবস্থাকে ধ্বংস,নির্বিচারে হত্যা,লুন্ঠন,চাদাবাজি, সর্বোচ্চ আদালতকে দলীয় আদালতের মত ব্যবহার সহ সমগ্র দেশকে পুলিশী রাষ্ট্রে পরিনত করেছে।বিরোধী দলীয় চিপহুইপকে প্রকাশ্য রাজপথে নির্যাতনের কথা উল্লেখ করে আমানউল্ল্যা আমান বলেন, একটি সভ্য দেশে একজন সংসদ সদস্যকে এভাবে নির্যাতন কল্পনা করা যায়না। সাবেক মন্ত্রী আমানউল্ল্যা আরো বলেন সময়ের ব্যবধানে এখন দেশে এবং প্রবাসে সকলেই মনে করছেন যে বিএনপির মাধ্যমে বাংলাদেশের মানুষের সত্যিকার অর্থে ভাগ্য পরিবর্তন ঘটতে পারে।দেশের বর্তমান অবস্থায উদ্বেগ প্রকাশ করে সাবেক প্রতিমন্ত্রী আমান উল্ল্যাহ আমান বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ দিশেহারা। ১৬ টাকা দরের চাল মানুষ এখন ৫০ থেকে ৫৪ টাকায কিনছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটনায মানুষ নিরাপত্তাহীনতায় আছে। এমতঃবস্থায় যুক্তরাষ্ট্র প্রবাসী সহ সারা বিশ্বের সকল প্রবাসী বাংলাদেশী ভাই বোনদের ঐক্যবদ্ধভাবে এই সরকারের ফ্যাসিবাদী কার্যক্রমের প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়ে বলেন, জিয়া পরিবারকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য নিজেদের মধ্যে সকল প্রকার রাজনৈতিক ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে যুক্তরাষ্ট্র বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দকে একে অপরের সাথে মিলেমিশে দল এবং দেশের জন্য কাজ করতে হবে। একই সাথে তিনি সকল প্রবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানান। জেএফকে বিমান বন্দরে

এসময় উপস্থিত ছিলেন, যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্টাতা আহ্বায়ক ডাঃ মজিবুর রহমান, ডাঃ গুলজার, যুক্তরাষ্ট্র বিএনপির সহসভাপতি হযরত আলী, সাবেক সাধারন সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়ার যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম, তারেক আর্ন্তজাতিক পরিষদের চেয়াম্যান ও যুক্তরাষ্ট্র বিএনপির যুগ্ম সম্পাদক আকতার হোসেন বাদল, জাসাস কেন্দ্রিয় কমিটির আর্ন্তজাতিক সম্পাদক  গোলাম ফারুক শাহীন, ছাত্রদলের সভাপতি আতাউর রহমান আতা, যুবদলের সাধারন সম্পাদক আবু সাইদ আহমেদ, আমানত হোসন আমান,সেচ্ছাসেবক দলের সভাপতি মিল্টন ভুইয়া,ঢাকা জেলা এসোসিয়েসন এর সাধারন সম্পাদক এম বাসিত রহমান,ঢাকা জেলা জাতীয়তাবাদী ফোরামের সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন, সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম কচি,আমিনুল ইসলাম স্বপন,  শফিকুর রহমান জীবন শফিক,সিটি বিএনপির সাধারন সম্পাদক আবদুল খালেক, একেএম রফিকুল ইসলাম (ডালিম),সাহাদত হোসেন রাজু , মোঃ বিল্লাল হোসেন,আবদুস সামাদ চঞ্চল সহ আরো অনেকে।

 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV