Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক’র নির্বাচনে সামাদ-শামীম প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

অনলাইন ডেস্ক পঠিত: 85 বার

প্রকাশিত: September 10, 2020 | 10:47 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : উত্তর আমেরিকার অন্যতম সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস, নিউইয়র্ক ইনকের নির্বাচনে সামাদ-শামীম প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। এ নির্বাচনে তফসিল অনুযায়ী গত ৭ সেপ্টেম্বর সোমবার একটি মাত্র প্যানেল তাদের মনোনয়ন পত্র দাখিল করেন। নির্বাচন কমিশন তাদের মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষণা করে। এ নির্বাচনে ভোট গ্রহণের তারিখ ১৩ সেপ্টেম্বর রোববার।

সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম এবং নির্বাচন কমিশনার মো. শামীম মিয়া ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান. এ নির্বাচনে তফসিল অনুযায়ী ব্রঙ্কসের ষ্ট্রারলিং-বাংলাবাজার এলাকার একটি হলে নির্ধারিত সময় ৭ সেপ্টেম্বর সোমবার নির্বাহী কমিটির ২৫ সদস্যের একটি প্যানেল সামাদ-শামীম পরিষদ তাদের মনোনয়ন পত্র দাখিল করে। সকলের মনোনয়ন পত্র বৈধ বলে বিবেচিত হয়। তারা জানান, মনোনয়ন পত্র প্রত্যাহারের দিন ৯ সেপ্টেম্বর বৃধবার কেউ মনোনয়ন পত্র প্রত্যাহার করেননি। নির্বাচনে আর কোন প্রার্থী না থাকায় মনোনয়ন পত্র দাখিলকারী সামাদ-শামীম প্যানেলকে আনঅফিসিয়ালী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন। নির্বাচনের দিন ১৩ সেপ্টেম্বর রোববার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন : সভাপতি মো. সামাদ মিয়া জাকারিয়া, সহ সভাপতি সৈয়দা মাহমুদা কবির, প্রফেসর আমিনুল হক (চুন্নু) ও হুমায়ুন কবির সোহেল, সাধারণ সম্পাদক শামীম আহমেদ, সহ সাধারণ সম্পাদক মো: ইমরান আলী টিপু, কোষাধ্যক্ষ মোহাম্মদ আবু ফজর, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বশির মিয়া, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মনিকা মন্ডল, প্রচার সম্পাদক গোলাম মুহিত, দপ্তর সম্পাদক মো. কাজীরুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কবি জুলী রহমান, যুব ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ এস কবির, ধর্ম ও সমাজ সেবা সম্পাদক মোহাম্মদ আবু সাঈদ, সাদস্যিক সম্পাদক মোহাম্মদ আলী মিলন, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ সিহাব মিয়া, মহিলা বিষয়ক সম্পাদিকা নাজমা বেগম, কার্যকরী সদস্য : মো. আব্দুল বাছির খান, মোহাম্মদ হোসেন মোল্লা, মোহাম্মদ শাহাজাহান সফিক, মোশাহিদ চৌধুরী, মো. রেজা খান, রুবেজ সিদ্দিকী, মো. শিপন চৌধুরী এবং ইমন সাইদুর রহমান।
সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম এবং নির্বাচন কমিশনার মো. শামীম মিয়া ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান. এ নির্বাচনে তফসিল অনুযায়ী প্রার্থীরা নির্ধারিত ফি জমা দিয়ে সরাসরি তাদের মনোনয়ন পত্র জমা দেন।
তারা বলেন, ব্রঙ্কসের ১ম ও প্রাচীন এ সংগঠনটি দীর্ঘ ২২ বছরেরও বেশি সময় ধরে গঠনতান্ত্রিক ধারাবাহিকতা এবং ঐহিত্য অক্ষুন্ন রেখে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকার আশাবাদ ব্যক্ত করে তারা সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV