নিউইয়র্কে চট্টগ্রাম সমিতির কার্যকরী পরিষদের সভায় নির্বাচন কমিশন গঠন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : দীর্ঘদিন সমিতির অচল অবস্থা অবসানের পর সমিতির কার্যকরী সদস্যদের মধ্যে মানঅভিমান ও ভুল বুঝাবুঝির অবসানের পর গত ৪ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৫টায় নিউইয়র্কে ব্রুকলীন ম্যাকডোনাল্ড এভিনিউতে কার্যকরী পরিষদ সদস্যদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির অনুপস্থিতিতে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ- সভাপতি খোকন কে চৌধুরী, সভা পরিচালনা করেন সাধারন সম্পাদক মোহাম্মদ সেলিম।
সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি আলী নুর, সহ-সভাপতি মোঃ মাসুদ সিরাজী, যুগ্ম সাধারন সম্পাদক মো: মহীউদ্দীন খোকন চৌধুরী, সহ-সাধারন সম্পাদক মোঃ ইকবাল হোসাইন, কোষাধ্যক্ষ মীর কাদের রাসেল, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক এম.এ লতিফ (ভার্চুয়াল) কার্যকরী পরিষদ সদস্যগন হচ্ছেন, পরিমল কান্তি নাথ, কামাল হোসেন মিটু, মেজবাহ উদ্দীন, হারুন উর রশীদ, বকতিয়ার উদ্দীন (ভার্চুয়েল), শফিউল আজম শিকদার ও জাফর শফি। সভায় উপস্থিত সদস্যগন বিগত দিনের সকল অনিয়ম, দুর্নীতি এবং অসংবিধানিক কার্যক্রম সম্পর্কে ব্যাপক আলোচনা ও পর্যালোচনা করেন।
সভায় সকলে এই বিষয়ে এক মত হন যে, সমিতিকে বর্তমান অচলঅবস্থা থেকে উত্তোরনের একমাত্র উপায় হচ্ছে কার্যকরী পরিষদ নির্বাচনের ব্যবস্থা করা, সেই লক্ষে ভোটার তালিকা হাল নাগাদ করা ও সুষ্ট নির্বাচনের জন্য একটি দক্ষ, সৎ ও নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন গঠন করা। সভায় সর্বসম্মতি ক্রমে সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক ট্রাষ্টি বোর্ডের সদস্য মো: হাছান চৌধুরীকে প্রধান নির্বাচন কমিশনার করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করা হয়। নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যগন হচ্ছেন সমিতির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক ট্রাষ্টি বোর্ডের সদস্য সৈয়দ মুরশেদ রেজভী চৌধুরী, ট্রাষ্টি বোর্ডের সাবেক সদস্য এবং সমিতি ভবনের গ্রান্টার এটি এম নাজির হোসাইন, সমিতির সাবেক উপদেষ্টা আবু তালেব চৌধুরী চান্দু, এবং সমিতির সাবেক নির্বাচন কমিশনার নাছির উদ্দিন চৌধুরী (মাষ্টার)। অতি শীঘ্রই সমিতি ভবনে নির্বাচন কমিশনারদের শপথ অনুষ্টানের আয়োজন করা হবে।
চট্টগ্রাম সমিতির সকল প্রতিষ্টাতা সদস্য, আজীবন সদস্য, সাবেক সকল কার্যকরী পরিষদের কর্মকর্তাবৃন্দ, ট্রাষ্টি বোর্ডের সকল সদস্য, সাবেক সকল উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ সমিতির শুভানুধ্যায়ী মহল ও সকল শ্রেনীর সদস্য ও সদস্যাদের সমিতি ভবনে উপস্থিত থাকার অনুরোধ করা যাচ্ছে। দীর্ঘদিন সমিতিতে জমে থাকা জঞ্জাল, অপকর্ম এবং অসংগতি দূর করতে সকল চট্টগ্রামবাসী আবার চট্টগ্রাম সমিতির ভবনে এসে একযোগে প্রতিবাদ ও দূর্নীতিমুক্ত চট্টগ্রাম সমিতি গঠন সহযোগীতায় এগিয়ে আসার আহবান জানাচ্ছি। প্রেস বিজ্ঞপ্তি
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030