নিউইয়র্কে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির খাদ্য সামগ্রী বিতরণ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : নিউইয়র্কে কুইন্স টুগেদার এর উদ্যোগে কুইন্স বয়েজ এন্ড গার্লস ক্লাবের পার্কিং প্লেসে এস্টোরিয়ার ৫০০ পরিবারকে গ্রোসারী সামগ্রী বিতরণ করেছে গ্রীণ টপ ফারমস। গত ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত এই ইভেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিল এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি।
এসময় এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি সোহেল আহমদ, সাধারন সম্পাদক মো. জাবেদ উদ্দিন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে ঐদিন বিকেলে এস্টোরিয়ার ৩৬ এভিনিউতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ১৫০ পরিবারকে গ্রোসারী সামগ্রী বিতরণ করে। এসময় সংগঠনের সভাপতি সোহেল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাবেদ উদ্দীনের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠি হয়।
এতে আলোচনায় অংশ নেন সংগঠনের উপদেষ্টা এমাদ চৌধুরী, দেওয়ান শাহেদ চৌধুরী, কোষাধ্যক্ষ এমদাদ তরফদার, সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম, প্রচার সম্পাদক রাজু আহমদ, এম আর সেলিম, বক্সার মোহাম্মদ সেলিম, শিপলু আহমদ, আলমগীর আহমদ, শমশের আলী, মোহাম্মদ আবদুর রাশীদ, আক্তার হোসেন লিটন, কাজল প্রমুখ। সংগঠনের মুখপাত্র জাবেদ উদ্দিন বলেন, যতদিন করোনা প্রকোপ থাকবে ততদিন আমরা খাদ্য সামগ্রী বিতরণের চেষ্টা করবো।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030