নিউইয়র্কে জ্যাকসন হাইটস কমিউনিটির ৯/১১’র ১৯ তম স্মরণ ও প্রার্থনা বার্ষিকী পালন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : বরাবরের মত এবারও করোনাভাইরাসের ভয়াবহতাকে উপেক্ষা গত ১১ই সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় স্থানীয় ডাইভার্সিটি প্লাজায় জমা হতে থাকেন কম্যিউনিটির বিবেকবান জনগন। উদ্দেশ্য, ১৯ বছর আগে ইসলামী হুকুমাত কায়েমের নামে ইসলামী জিহাদ মনে করে প্রত্যক্ষ সৌদি আলকায়দা সন্ত্রাসীরা তাদের পরোক্ষ সহযোগিদের নিয়ে আমেরিকার অতি সৌজন্যতা ও ধর্মীয় স্বাধীনতার আড়ালে ইচ্ছে মত প্লান প্রোগ্রাম করে এই ঘটনাটি ঘটিয়ে সারা বিশ্বের মুসলমানদের যে ক্ষতি সাধন করেছে সে সব কুলাংগারদের প্রতি বাৎসরিক ঘৃণা প্রকাশ ও নিহতদের স্মরণে প্রার্থনা করা। জ্যাকসন হাইটস ও এলমহার্ষ্ট এলাকার বৃহত্তর কম্যিউনিটির স্বার্থে নিউইয়র্ক সিটি কাউন্সিল-২৫ থেকে কাউন্সিল মেম্বার পদপ্রার্থী ফাতেমা বারইয়াব এর আয়োজনে অনাড়ম্বর এই স্মরণ ও প্রার্থনা সভায় নিহতদের জন্য প্রার্থনা করেন মোহাম্মদী সেন্টার ও এর স্বেচ্ছাসেবী উয়িং এন্টাই টেরোরিজম এওয়ান্যাস ইউনিটের পরিচালক ইমাম কাজী কায়্যূম। কাউন্সিল মেম্বার পদপ্রার্থী ফাতেমা বারইয়াব বলেন, ৯/১১ এর সেই অনাকাঙ্খিত ভয়াল ও ভয়াবহ ঘটনার সময় আমার বয়স ছিল মাত্র ৩ বছর। কিন্তু আমার পরিবারের সদস্য ও জনজীবনে যে বিপর্যয় আমি দেখেছিলাম তা মনে হলে আজো শিহরিয়া উঠি। তার পরের বছর থেকে প্রতিবারই আমি দীর্ঘ ১৯ বছর যাবৎ আমার পরিবার ও জ্যাকসন হাইটস কম্যিউনিটির সাথে একাত্ম হয়ে এমন স্মরণ ও প্রার্থনা সভায় যোগ দিয়ে থাকি। উক্ত স্মরণ ও প্রার্থনা সভায় উপস্থিত বাংলাদেশীদের মধ্যে আব্দুল মালেক, মোহাম্মদ আলী প্রমূখ ও মি এবং মিসেস আগা সালেহও বক্তব্য রাখেন।প্রেস বিজ্ঞপ্তি।
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity