নিউইয়র্কে বাংলা ক্লাব ইউএসএ’র বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী (ভিডিও)
ইউএসএনিউজঅনলাইন.কম: নিউইয়র্কে আনন্দঘন-উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে সামাজিক সংগঠন বাংলা ক্লাব ইউএসএ’র ঈদ পুনর্মিলনী। গত ১২ সেপ্টেম্বর শনিবার লংআইল্যান্ডের ওয়ানট্যাগ পার্কে প্রাকৃতিক মনোরম পরিবেশে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য এ আয়োজনে নিউইয়র্কে বসবাসরত বাংলা ক্লাবের সদস্য ও তাদের স্বজনরা পার্কের খোলা মাঠে নির্মল আনন্দ উপভোগ করেন। পার্কের খোলা মাঠে খেলাধুলাসহ নানান আনন্দে মেতে ওঠে নতুন প্রজন্মের শিশু-কিশোর সহ ক্লাব সদস্যরা। বনভোজনে মজাদার সব খাবারের পাশাপশি ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনাও। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

সংগঠনের সভাপতি আবুল কালাম পিনুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি মো. মমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন. সাংস্কৃতিক সম্পাদক মো. সোনার বলাই, সমাজ কল্যাণ সম্পাদক শহীদুল ইসলাম, সহ কোষাধ্যক্ষ ফয়সাল আহমেদ, সদস্য আখতারুজ্জামান হ্যাপি, মোহাম্মদ এ হাসান, কাজি মাহে আলম, মুনিম এবং আনোয়ার।

সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ও সদস্য মোহাম্মদ হেলাল উদ্দিনের যৌথ পরিচালনায় এ সময় আরো ছিলেন সংগঠনের উপদেষ্টা বখতিয়ার রহমান খোকন, মীর সারওয়ার আলী, আলমাস আলী ও মিলন, কমিউনিটি এক্টিভিস্ট মোহাম্মদ মোস্তাক হামিদ হিরো, কিবরিয়া প্রমুখ।

সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় সঙ্গীত শিল্পী মনিকা দাস ও বাবুল। ছিল এক ক্ষুদে শিল্পীর চমৎকার নৃত্যও।

বক্তারা বলেন, প্রবাসে নতুন প্রজন্মের মাঝে বাংলা সংস্কৃতিকে তুলে ধরার প্রয়াসে বাংলা ক্লাবের আত্মপ্রকাশ ঘটে। সেই লক্ষে সংগঠনটি নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030