Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

আটলাণ্টায় করোনাভাইরাসে প্রবীণ বাংলাদেশি দম্পতির মৃত্যু

অনলাইন ডেস্ক পঠিত: 152 বার

প্রকাশিত: September 13, 2020 | 12:41 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : কভিট-১৯, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাস্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের নরক্রস শহরের প্রবীণ বাংলাদেশি অভিবাসী আবুল হাশেম সরদার (৮০) গত ৯ সেপ্টেম্বর বিকেলে হাসপাতালে চিকিৎসাকালে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লহে…রাজেন)। করোনায় আক্রান্ত হয়ে গত সপ্তাহে মরহুম সরদার ও তার স্ত্রী রাজিয়া বেগম দুজনেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। নরক্রস শহরের অভিবাসী নাগরিক শের মোহাম্মদ মানিকের শ্বশুর ছিলেন মরহুম সরদার। তিনি মেয়ে-জামাতার সাথেই সস্ত্রীক বসবাস করতেন। গত ১০ সেপ্টেম্বর  দুপুরে শহরের অদূরে আততাকোয়া মসজিদ পরিচালিত নিউটন কাউন্টির মুসলিম গোরস্থানে মরহুমের জানাজা শেষে দাফন করা হয়।

এদিকে মরহুম সরদারের মৃত্যুর একদিনের মাথায় তাঁর করোনা আক্রান্ত সহধর্মীনি রাজিয়া বেগমও গত ১০ সেপ্টেম্বর হাসপাতালে চিকিৎসাকালে মৃত্যুবরণ করেন ( ইন্নালি…রাজেউন)। মরহুমার জানাজা ও দাফন পরদিন সকাল এগারটায় একই গোরস্থানে সম্পন্ন করা হয়।পারিবারিক সুত্রে প্রকাশ, কদিন আগে মোহাম্মদ মানিকের স্ত্রী রউশন আরা রোজ, জ্যেষ্ঠ পুত্র সবুজ ও তার স্ত্রী ফারজানাও একই সাথে করোনায় আক্রান্ত হয়েছেন। মানিক নিজেও নিশ্চিত হতে করোনা টেস্ট করে রেজাল্টের অপেক্ষা করছেন। ফলে ওই বাড়ির সবাই বর্তমানে হোম করেন্টিনে অবস্থান করছেন। কেবলমাত্র কনিষ্ঠ পুত্র ১৪ বছর বয়েসী সিয়াম এখনও করোনা মুক্ত আছে বলে পরিবার থেকে জানানো হয়েছে। অন্যদিকে একমাত্র কন্যা সাথী তার স্বামীর সাথে অন্যত্র বসবাস করায় তিনি স্বামীসহ নিরাপদ আছেন বলে জানা যায়।

এই দুই মরদেহের জানাজা ও দাফনের সমুদয় প্রক্রিয়ার সাথে জর্জিয়া বাংলাদেশ সমিতি সামগ্রিকভাবে সহযোগিতা করেছে । পাশাপাশি সংগঠনের সভাপতি মোস্তফা কামাল মাহমুদ ও সাধারণ সম্পাদক এ এইচ রাসেল এই পরিস্থিতির আলোকে এক যুক্ত বিবৃতিতে জর্জিয়ার সকল বাংলাদেশিকে কর্মক্ষেত্রে, কেনাকাটায় ও বাইরে চলাফেরা করার সময় সিডিসির স্বাস্থ্যবিধি অনুযায়ী গুরুত্বের সাথে মাস্ক ব্যবহারসহ ছয় ফুট সামাজিক দূরত্ব যথারীতি পালনের অনুরোধ জানিয়েছেন।

আটলান্টা তথা গোটা জর্জিয়া অঙ্গরাজ্যে গত মার্চ মাস থেকে কভিট-১৯ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বাংলাদেশি কমিউনিটির কারো কারো দেহে সেসময় থেকেই ভাইরাসে আক্রান্ত হবার খবর পাওয়া যায়। তবে এখন পর্যন্ত সবাই ডাক্তারের পরামর্শক্রমে চিকিৎসা ও হোম করেন্টিনের মাধ্যমে সুস্থও হয়ে ওঠছেন।

গত ২০ জুলাই প্রথম বাংলাদেশি হিসেবে ভাইরাসে আক্রান্ত হয়ে ইস্টসাইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আটলান্টার প্রবীণ অভিবাসী মোহাম্মদ আব্দুল তাহিদ। জর্জিয়া বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেনের তত্ত্বাবধানে সেসময় লরেন্সভিল জর্জিয়া ইসলামিক ইন্সটিটিউট মসজিদের নিজস্ব গোরস্থানে মরহুমের জানাজাসহ দাফন করা হয়। এরপর দেড় মাসের ব্যবধানে এই দুই বয়স্ক ব্যক্তিসহ এপর্যন্ত মোট ৩ জনের মৃত্যুর ঘটনা ঘটলো।

অত্যন্ত নম্র ভদ্র ও অনেকের প্রিয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত এই প্রবীণ দম্পতির মৃত্যুতে জর্জিয়া রাজ্যের আটলান্টার বাংলাদেশি কমিউনিটিতে ইতোমধ্যেই উদ্বেগ-উৎকণ্ঠাসহ শোকের ছায়া নেমে এসেছে। বিউরো রিপোর্ট

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV