নিউইয়র্কে ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’র বনভোজনে প্রাণের মেলা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : করোনা মহামারিতে বিপর্যস্ত কমিউনিটিকে উজ্জীবিত করার সংকল্প ব্যক্ত করলেন যুক্তরাষ্ট্রে কর্মরত বাংলাদেশী সাংবাদিকরা। ১২ সেপ্টেম্বরর শনিবার নিউইয়র্কের লং আইল্যান্ডে বেলমন্ট লেক স্টেট পার্কে স্বাস্থ্যবিধি মেনে ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’ (এবিপিসি) এর সদস্য-কর্মকর্তারা বনভোজনে মিলিত হয়ে সমস্বরে উচ্চারণ করলেন ৩ নভেম্বরের নির্বাচনে আমেরিকার নীতি-নৈতিকতা পুনরুদ্ধারে সক্ষম প্রার্থীদের ভোটদানে প্রবাসীদের উৎসাহিত করা হবে। এ লক্ষ্যে নিজ নিজ অবস্থান থেকে তারা প্রচারণা চালানোর অঙ্গিকারও করেন। অর্থাৎ বনভোজনেও যুক্তরাষ্ট্রের চলমান ইস্যু অংশগ্রহণকারিদের মধ্যে জাগ্রত ছিল।
উল্লেখ্য, জ্যাকসন হাইটস থেকে ৩৮ মাইল দূর এই পার্কের মনোরম পরিবেশে বাংলাদেশী স্টাইলে ভাত-তরকারি-পায়েশ রান্না করার পাশাপাশি চিকেনের বারবিকিউ-ও রান্না করা হয়। এভাবেই ভিন্ন এক আমেজে অংশগ্রহণকারিরা আবিষ্ট ছিলেন দিনভর। আরো উল্লেখ্য, গতানুগতিকভাবে এ বনভোজনে কোন ধরনের খেলাধূলার আয়োজন করা সম্ভব হয়নি করোনা সংক্রমণের আতংকে। ৫০ জনের অধিক লোক-সমাগমও সম্ভব ছিল না। তাই কেবলমাত্র ক্লাবের সদস্যরা ছিলেন পরিবারসহ।
পুরো আয়োজনে পৃষ্টপোষকতা প্রদান করেন খ্যাতনামা নির্মাণ ব্যবসা-প্রতিষ্ঠান ‘কাজী কন্সট্রাকশন’র কর্ণধার কাজী এনাম হক। বিনোদনের মধ্যদিয়ে অনুষ্ঠিত র্যাফেল ড্র-তে মূলবান পুরস্কার স্পন্সরের মাধ্যমে এই আয়োজনকে সর্বাত্মকভাবে সফল করতে এগিয়ে এসেছিলেন অভিবাসীদের বিনিয়োগে সুপরামর্শ প্রদানকারি প্রতিষ্ঠান ‘নেক্টস ড্রিম এলএলসি’র সিইও নিলুফা শিরিন, ‘বিশ্ববাংলা টোয়েন্টিফোর টিভি’র চেয়ারম্যান আলিম খান আকাশ, ডেমক্র্যাটিক পার্টির অন্যতম সংগঠক ফাহাদ সোলায়মান, তথ্য-প্রযুক্তির প্রশিক্ষণ ইন্সটিটিউট ‘পিপল এন টেক’র সিইও ইঞ্জিনিয়ার আবু হানিপ, ‘বঙ্গবন্ধু ফাউন্ডেশন’র যুক্তরাষ্ট্র শাখার সেক্রেটারি ও খ্যাতনামা সমাজ-সংগঠক হাজী আব্দুল কাদের মিয়া, ইমিগ্রেশন বিষয়ে খ্যাতনামা আইনজীবী ও কুইন্স ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এটর্নী মঈন চৌধুরী, প্রখ্যাত আইনজীবী ও সমাজ-সেবক মোহাম্মদ এন মজুমদার, কমিউনিটি লিডার ও ইমিগ্রেশন এল্ডার হোমকেয়ারের কর্ণধার গিয়াস আহমেদ, কমিউনিটি লিডার হাসানুজ্জামান হাসান, সাবেক ছাত্রনেতা ও কমিউনিটি লিডার হাবিবুর রহমান সেলিম রেজা, প্রবাসী বরিশাল বিভাগীয় ফ্রেন্ডস এ্যান্ড ফ্যামিলির নেতা রুহুল আমিন নাসির, ইয়র্ক হোল্ডিং রিয়েল্টির প্রেসিডেন্ট ও যুবনেতা জাকির এইচ চৌধুরী, এ এ আর সি হোমকেয়ারের কর্ণধার ও কমিউনিটি লিডার মাকসুদ এইচ চৌধুরী, গোল্ডেন এইজ হোমকেয়ারের কর্ণধার পার্থগুপ্ত, খাবার বাড়ির অন্যতম মালিক কামরুজ্জামান কামরুল, স্বাস্থ্যসেবা প্রদানে অনন্য প্রতিষ্ঠান ‘কেয়ার৩৬৫’র নির্বাহী কর্মকর্তা নিলুফা শিরিন, রিয়েল এস্টেট ব্যবসায় বিশেষ খ্যাতিঅর্জনকারি এডভোকেট মোর্শেদা জামান, ট্যাক্সি ড্রাইভারদের সততার ক্ষেত্রে অনন্য নজিরস্থাপনকারি ওসমান চৌধুরী, কমিউনিটি এ্যাক্টিভিস্ট সাদী মিন্টু, বিশ্বস্ততার সাথে স্বদেশে অর্থ প্রেরণকারি প্রতিষ্ঠান ‘সেন্ডওয়েভ’র কর্ণধার রিজু মোহাম্মদ, কমিউনিটি লিডার কাজী আসাদউল্লাহ প্রমুখ।
চমৎকার আবহাওয়ায় প্রেসক্লাবের এই আয়োজনে সংক্ষিপ্ত আলোচনা পর্বের মধ্যমণি ছিলেন সাংবাদিক নেতা দাউদ ভ’ইয়া। তিনি তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, বৈশ্বিক এ মহামারিতে নাজুক অবস্থায় পতিত কমিউনিটিকে পুনরায় কর্মচঞ্চল করতে গণমাধ্যমের ভ’মিকা অনস্বীকার্য। এবিপিসি তেমন কর্মকান্ড চালাচ্ছেন জেনে খুশী হয়েছি।
এবিপিসির সভাপতি মুক্তিযোদ্ধা লাবলু আনসার তার সমাপনী বক্তব্যে বলেন, ‘সবধরনের নেতিবাচক মনোভাব পরিহার করে নতুন পরিবেশে প্রাণের সাথে প্রাণ মিলিয়ে গণমাধ্যমসমূহ বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত রাখতে সক্ষম হলে প্রকারান্তরে তা সকল প্রবাসীর জন্যেই কল্যাণ বয়ে আনবে’।
এবিপিসির সেক্রেটারি শহীদুল ইসলাম এবং যুগ্ম সম্পাদক রিজু মোহাম্মদের যৌথ সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণকারিগণের মধ্যে আরো ছিলেন এই আয়োজনের আহবায়ক ও এবিপিসির নির্বাহী সদস্য আজিমউদ্দিন অভি, সমাজ-সেবক নিলুফা শিরিন, কমিউনিটি লিডার গিয়াস আহমেদ, ফাহাদ সোলায়মান এবং সাদী মিন্টু, এবিপিসির প্রধান নির্বাচন কমিশনার মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, নির্বাচন কমিশনার মিশুক সেলিম ও জাহেদ শরিফ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মীর ই ওয়াজেদ শিবলী, ভাইস প্রেসিডেন্ট আকবর হায়দার কিরণ, কোষাধ্যক্ষ মো. আবুল কাশেম, প্রচার সম্পাদক শাহ ফারুক, নির্বাহী সদস্য শিব্বীর আহমেদ, রাজুব ভৌমিক এবং তপন চৌধুরী প্রমুখ। শুভেচ্ছা জানিয়ে এবং সামনের দিনগুলোতে পারস্পরিক সম্প্রীতির বন্ধন সুসংহত করার প্রত্যয়ে আরো কথা বলেন জামান তপন, মোহাম্মদ শহীদুল্লাহ, মোহাম্মদ হোসেন দীপু, শহিদুল্লাহ কায়সার, আমজাদ হোসেন, শারমিন রেজা ইভা, আলিম খান আকাশ, আইরিন রহমান প্রমুখ। এনআরবি নিউজ
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








