Thursday, 22 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

আটলান্টিক সিটিতে ‘হিউম্যানিটি’র উদ্যোগে ৯/১১ শহীদদের স্মরণ

অনলাইন ডেস্ক পঠিত: 25 বার

প্রকাশিত: September 14, 2020 | 12:08 AM

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী : আজ থেকে ঊনিশ বছর আগে ঘটে যাওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দিনটিতে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে সমগ্র যুক্তরাষ্ট্রের মতো নিউজারসি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতেও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত এগারো সেপ্টেম্বর শুক্রবার বিকালে ‘হিউম্যানিটি’র উদ্যোগে আটলান্টিক সিটির জ্যাকসন এভিনিউ ও এস নিউটন প্লেস এর উন্মুক্ত প্রান্তরে ৯/১১ স্মরণে নির্মিত ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত স্মরণ সভায় আটলান্টিক সিটির পঞ্চম ওয়ার্ড এর কাউন্সিলর আনজুম জিয়া, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, আটলান্টিক সিটির পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার, কমিউনিটি এ্যাকটিভিষট বিনোদ ভেলোর, মেহুল মাকাডিয়া প্রমুখ বক্তব্য রাখেন। উক্ত স্মরণ সভায় সন্ত্রাসী হামলায় নিহত স্থানীয় বাসিন্দা ভিক্টর সারাচিনি যিনি সন্ত্রাসি হামলায় ব্যবহৃত ছিনতাইকৃত ইউনাইটেড এয়ারলাইনস এর পাইলট ছিলেন এবং জন ও নেইল যিনি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এর নিরাপত্তা পরিচালক হিসাবে কর্মরত ছিলেন তাঁদেরকে বিশেষভাবে স্মরণ করা হয়। এছাড়া ঐদিন সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে নীরবতা পালন ও ৯/১১ স্মরণে নির্মিত ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

স্মরণ সভায় বক্তারা সারা পৃথিবী থেকে সন্ত্রাস নির্মূলের লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান এবং সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে সজাগ ও সরব থাকার আহবান জানান। বক্তাদের সবার বক্তব্যে ‘ভুলি নাই ঊনিশ বছর পরেও, ভুলবোনা জীবনেও’ এই প্রত্যয়ের বাণীই যেন ধ্বনিত- প্রতিধ্বনিত হয়েছিল।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ