Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বরিশালবাসীর বনভোজন

অনলাইন ডেস্ক পঠিত: 43 বার

প্রকাশিত: September 14, 2020 | 7:24 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : করোনাভাইরাস প্রাদুর্ভাব কাটিয়ে স্বস্তির আশায় বনভোজন করেছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসবাসরত বরিশাল বিভাগের প্রবাসীরা।

রোববার অঙ্গরাজ্যটির ফ্লাশিং মেডোজ কোরোনা পার্কে ‘প্রবাসী বরিশাল বিভাগীয় ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির’ ব্যানারে এ আয়োজন করেন তারা।

আয়োজকরা জানান, করোনাভাইরাসে বিপর্যস্ত নিউ ইয়র্কে গত এক মাস ধরে সংক্রমণের হার কমে যাওয়ায় পার্ক এবং বিনোদন কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে। এতে প্রবাসীরা গা ঝাড়া দিয়ে উঠার চেষ্টা করছেন। সিটির আশপাশের প্রায় প্রতিটি পার্কেই অন্য কমিউনিটির মতো বাংলাদেশিরা সপরিবারে বনভোজন করছেন।

টানা ৯০ দিন লকডাউনের পর কয়েক সপ্তাহ আগে পর্যায়ক্রমে অফিস-আদালতসহ ব্যবসাকেন্দ্র খোলা হলেও পার্কগুলোতে তালা ঝুলছিল। সেই তালা গত মাসে খুলে দেওয়া হয়েছে ৫০ জনের কম লোক জড়ো হওয়ার শর্তে। সামাজিক দূরত্ব বজায় রেখে খাবার নেওয়ার আগ পর্যন্ত সবার জন্যই মাস্ক ব্যবহার বাধ্যতামূলক।

বরিশালের প্রবাসীরাও সেই রীতি মেনে দিনভর পার্কে রান্না করেন ও আড্ডা দেন। মহামারীতে অনেকে প্রিয়জনকে হারিয়েছেন। এখনও কেউ কেউ চিকিৎসাধীন রয়েছেন। এমন ভীতিকর পরিস্থিতিতে কে কীভাবে দিন কাটিয়েছেন সেসব ছিল গল্প-আড্ডার প্রধান বিষয়।

এ মিলনমেলার আয়োজকদের অন্যতম ছিলেন রুহুল আমিন নাসির, মোশারফ হোসেন সবুজ, মো. শাহ আলম, এ কে আজাদ তালুকদার, নূর আলম খান, আতাউর রহমান মামুন, এম ইসলাম মামুন, মামুনঅর রশীদ, আক্তারুর রহমান মামুন, এস ইসলাম মামুন, রেজাউল করিম ও ইলিয়াস হাবিব।

অতিথির মধ্যে ছিলেন এম এ বাতিন, হাবিবুর রহমান সেলিম রেজা। আরও উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম জিয়া, জাকির হোসেন লিটন, রেজবুল কবির, মঞ্জুর মোর্শেদ, মো. মাসুদ হোসেন, এম এ জলিল, আশিক মাহমুদ, রুবেল গাজী, মো. মহসিন, এফ খান চুন্নু, আক্তারুজ্জামান, মো. আল আমিন, আব্দুর রব ও পারুল আকতার। বিডিনিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV