Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

মূলধারার বাংলাদেশি নেতৃবৃন্দের অংশগ্রহণে বাপা’র ভার্চুয়াল সভা শনিবার

অনলাইন ডেস্ক পঠিত: 75 বার

প্রকাশিত: September 16, 2020 | 12:37 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : বাংলাদেশী আমেরিকানস ফর পলিটিক্যাল অ্যাকশন (বাপা)’র উদযোগে যুক্তরাষ্ট্রের মূলধারার বাংলাদেশি-আমেরিকান নেতৃবৃন্দের অংশগ্রহণে আগামী ১৯ সেপ্টেম্বর শনিবার ভার্চুয়াল মুক্ত আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে।অংশগ্রহণকারী নেতৃবৃন্দ হলেনঃ জর্জিয়া থেকে পুনঃ প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান স্টেট সিনেটর শেখ রহমান, মিশিগান ডিস্ট্রিক্ট-৪ থেকে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ড. মো: রাব্বি আলম, নিউইয়র্ক ডিস্ট্রিক্ট- ৩৭ থেকে সাবেক অংশগ্রহণকারী প্রার্থী মেরি জোবাইদা, নিউইয়র্ক ডিস্ট্রিক্ট- ৩৪ থেকে সাবেক অংশগ্রহণকারী প্রার্থী  জয় চৌধুরী এবং নিউইয়র্ক ডিস্ট্রিক্ট- ২৪ থেকে সাবেক অংশগ্রহণকারী প্রার্থী মৌমিতা আহমেদ।

সংগঠনটির কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি এন্থনী পিউস গোমেজ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সন্ধে ছয়টায় ( যুক্তরাষ্ট্রের ইস্টার্ন সময়) উক্ত ভার্চুয়াল সভাটি যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল বাংলাদেশিরা জুম মিটিং অপশনে প্রবেশ করে উপভোগ করতে পারবেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশী আমেরিকানস ফর পলিটিক্যাল অ্যাকশন (বাপা) একটি নবগঠিত প্লাটফর্ম, যার মূল উদ্দেশ্য হলো সারা আমেরিকাব্যাপী বাংলাদেশী-আমেরিকান জনগোষ্ঠীর সামাজিক এবং রাজনৈতিক সচেতনতা গড়ে তোলা, সক্রিয়ভাবে যুক্তরাষ্ট্রের স্থানীয়, রাষ্ট্রীয় এবং জাতীয় পর্যায়ের মূলধারার রাজনৈতিক অঙ্গনে অংশগ্রহন ও ভূমিকা রাখার জন্য তরুণ প্রজন্মসহ সকল নেতৃবৃন্দকে অনুপ্রাণিত করা এবং মূলধারার রাজনৈতিক অঙ্গনে তাদের অংশগ্রহণ এবং নিজেদের প্রতিষ্ঠা করার লক্ষ্যে যথাসাধ্য সার্বিকভাবে সহযোগিতা প্রদান করা।“

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “আমাদের এই প্রয়াসের বিশেষ পদক্ষেপ হিসেবে আমরা এবার আয়োজন করেছি আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্টের মূলধারার রাজনৈতিক অঙ্গনে আমাদের বাংলাদেশী-আমেরিকান রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আসন্ন নির্বাচন, মূলধারার রাজনৈতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ, বাংলাদেশী সমাজের ভোট প্রদানের গুরুত্ব, বাংলদেশী-আমেরিকানদের মূলধারার রাজনৈতিক প্রতিযোগিতায় বা প্রার্থীতায় সাহায্য করার জন্য বাপা’র ভূমিকা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর মুক্ত আলোচনা।“

সভায় যোগদান করার জন্য ফ্রি রেজিস্ট্রেশন করে নিচের লিংকটি ক্লিক করলেই রেজিস্ট্রেশনের মাধ্যমে ভার্চ্যুয়াল সভার জুম মিটিং-এ যোগদান যাবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে উক্ত ভার্চুয়াল সভার জুম অপশনে সকলকে যোগদানের সাদর আহবান জানানো হয়। এছাড়া যেকোন তথ্যের জন্যে [email protected] ইমেইলে অথবা ওয়েব সাইটে https://bapanow.comhttps://www.facebook.com/BAPANow

FREE Registration Link:

Please register for FREE to interact with the Candidates and ask questions at:

//us02web.zoom.us/meeting/register/tZYqcOGvqDsuGNHO2BwXxNCb1FJLdb0Jhrm_

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV