Thursday, 22 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার ফ্রী অ্যান্ট্রিবডি টেস্টিং,মাস্ক ও হ্যান্ড সেনিটিজার বিতরণ জ্যামাইকায়

অনলাইন ডেস্ক পঠিত: 32 বার

প্রকাশিত: September 17, 2020 | 11:27 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনকের উদ্যোগে গত সোমবার ফ্রী অ্যান্ট্রিবডি টেস্টিং, মাস্ক ও হ্যান্ড সেনিটিজার বিতরণ করা হয়েছে। সংগঠনটির ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে জ্যামাইকা হিলসাইড অ্যাভিনিউয়ের ওয়ান হান্ড্রেড সিক্সটি এইটে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের সভাপতি মইনুল হক চৌধুরী হেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজের পরিচালনায় সংগঠনের পক্ষ থেকে এ সময় বক্তব্য রাখেন সহ সভাপতি আহবাব চৌধুরী খোকন, শফি উদ্দীন তালুকদার, মনজুর চৌধুরী জগলু, জুসেফ চৌধুরী, কোষাধ্যক্ষ মইনুল ইসলাম, সাহিত্য ও সাংকৃতিক সম্পাদক শরিফুল হক মন্জু, মহিলা সম্পাদিকা সুতিপা চৌধুরী, সদস্য হেলিম উদ্দীন।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটর্নী মইন চৌধুরী, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, এটর্নী সোমা সাইদ, সিলেট সদর থানা সমিতির সভাপতি দেওয়ান সাহেদ চৌধুরী, কাতার জালালাবাদ সাবেক সমিতির সভাপতি নজরুল ইসলাম, সাবেক উপদেষ্টা সৈদরুন নুর, হবিগঞ্জ জেলার সাবেক শিক্ষা অফিসার গাফফার আহমেদ, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সহ সভাপতি মৌলানা সাইফুল আলম সিদ্দীকি, তোফায়েল আহম্মেদ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম চুন্নু, সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, সিলেট সদর সমিতির উপদেষ্টা সাহ নুর কুরেশী, সাবেক প্রচার সম্পাদক আব্দুল করিম, হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির সাবেক সাধারন সম্পাদক রেজাউল আজাদ ভুঁইয়া, সাধারণ সম্পাদক আকবর হুসেন সমর্পন, সুনামগঞ্জ জেলা সমিতির সাধারন সম্পাদক তৌফিকুল আম্বিয়া টিপু, সিলেট সদর সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন চৌধুরী, বাংলাদেশ কালচারাল এসোসিয়েশন এর প্রচার সম্পাদক চৌধুরী তানিম, হবিগঞ্জ সদর সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম, সাহেদ আহমদ প্রমুখ।

সভায় কমিউনিটি নেতৃবৃন্দ জালালাবাদ অ্যাসোসিয়েশনের চলমান কার্যক্রমের প্রশংসা করে বলেন, প্রাণঘাতী করোনাকালে জালালাবাদ অ্যাসোসিয়েশন অসামর্থবান মানুষের জন্য বিনামূল্যে কবর প্রদান, চিকিৎসা সহায়তা ও খাদ্য সহায়তা দিয়ে অনন্য নজির সৃষ্টি করেছে। জালালাবাদ অ্যাসোসিয়েশনের মানবিক কার্যক্রমে বৃত্তবানদের এগিয়ে আসার আহবান জানান নেতৃবৃন্দ।
জালালাবাদ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ বলেন, মানবিক কার্যক্রম অব্যাহত রয়েছে। সিলেট বিভাগবাসীর যে কোন সমস্যাও সংকটে জালালালাবাদ অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ কমিউনিটির পাশে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ।
এন্টিবডি টেষ্ট স্পনসর করার জন্য সংগঠনের সদস্য রোকন হাকিম ও মান্না মুনতাসিরকে জালালাবাদ এসোসিয়েশন এর পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ