Wednesday, 21 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে ভার্চুয়াল ফোবানা সম্মেলন ২৮ ও ২৯ নভেম্বর

অনলাইন ডেস্ক পঠিত: 57 বার

প্রকাশিত: September 17, 2020 | 4:02 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসমহামারির কারনে এবছর ৩৪তম ফোবানা সম্মেলন সেপ্টেম্বরের লেবার ডে’ উইক এন্ডে অনুষ্ঠিত না হয়ে ভার্চুয়াল পদ্ধতির মাধ্যমে ২৮ ও ২৯ নভেম্বর সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ফোবানা নির্বাহী কমিটির চেয়ারম্যান শাহ হালিম ও নির্বাহী সচিব ড. আহসান চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “ফোবানা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অত্যন্ত আনন্দের সাথে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৮ নভেম্বর, ২০২০, শনিবার ও  ২৯ নভেম্বর, ২০২০ রোববার এই দুই দিনব্যাপী ফোবানার অন্যতম প্রধান বাৎসরিক অনুষ্ঠান ৩৪তম ফোবানা সম্মেলন ২০২০ ভার্চ্যুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আয়োজক কমিটি ‘বাংলাদেশ এসোসিয়েশন অব নর্থ টেক্সাস (বান্ট ) করোনার মহামারীর কারণে এবারের সম্মেলন আয়োজনে অপারগতা প্রকাশ ও স্থগিত ঘোষণা করার পরিপ্রেক্ষিতে ফোবানা কেন্দ্রীয় কমিটি ভার্চুয়াল পদ্ধতিতে এবছরের এই সম্মেলন আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। কেন্দ্রীয় কমিটির পরিকল্পনা, ব্যবস্থাপনা এবং তত্বাবধানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফোবানার প্রথম ভার্চ্যুয়াল সম্মেলন।“

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “আয়োজিত এই মহাসম্মেলনের মধ্যে দিয়ে আমাদের সাংকৃতিক ঐতিহ্য, ইতিহাস এবং মূল্যবোধ অন্তরে ধারণ করে আমাদের নতুন প্রজন্মকে এই ধারাবহিকতায় সম্পৃক্তকরণ ও অনুপ্রাণিত করাই ফোবানার প্রত্যয়ী পথচলার অন্যতম অঙ্গীকার। আমরা আপনাদের সবাইকে এই সম্মেলনে যোগদান করার জন্য আন্তরিকভাৰ আমন্ত্রণ জানাচ্ছি।“

বিজ্ঞপ্তিতে সকল বাংলদেশী সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোর নেতৃবৃন্দ ও প্রতিনিধিদের এই সম্মেলনে যোগদান করতে এক শত ডলার রেজিষ্ট্রেশন ফি জমা দিয়ে সকলের অংশগ্রহণ নিশ্চিতকরণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। সেই সঙ্গে সংগঠনের পক্ষ থেকে ধারণকৃত ১০ মিনিটের সাংস্কৃতিক অনুষ্ঠানের একটি ভিডিওচিত্র পাঠানোর অনুরোধ জানানো হয়েছে, যা সম্মেলনের সাংস্কৃতিক পর্বে অত্যন্ত যত্নসহকারে দেশ প্রেমের অঙ্গীকারে প্রদর্শন করা হবে।

সাংস্কৃতিক অনুষ্ঠানসংক্রান্ত যে কোন বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য ফোবানার সাংস্কৃতিক উপকমিটির চেয়ারম্যান আবীর আলমগীরের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ  জানানো হয়েছে ওই যুক্ত বিজ্ঞপ্তিতে। সাংস্কৃতিক উপকমিটির সাথে যোগাযোগ করতে ফোনঃ ৩৪৭-৭২৪-৯৫১৮ (347-724-9518) এবং ইমেইলঃ [email protected]।

এছাড়া সম্মেলনে যথারীতি ফোবানার বাৎসরিক সাধারণ সভা (AGM ) অনুষ্ঠিত হবে  ২৯ নভেম্বর, রোববার। এছাড়া ফোবানা সম্মেলন ২০২০-এর বিস্তারিত তথ্য খুব শিগগিরই প্রকাশ করা হবে সংগঠনের নির্ধারিত www.fobanaonline.com ওয়েবসাইটে।

ফোবানা নির্বাহী কমিটির চেয়ারম্যান ও নির্বাহী সচিব সম্মেলনের এই ভার্চুয়াল আয়োজনটিকে সার্বিকভাবে সফল করে তোলার জন্যে সকল প্রবাসী বাংলাদেশির সহযোগিতা কামনা করেছেন।

এছাড়া যে কোন পরামর্শ প্রদানে কিংবা তথ্য জানতে শাহ হালিম ২৮১ ৭৪৮ ৯৮৮০ অথবা আহসান চৌধুরীর ৫১২ ৪১৩ ৯১৯৩ ফোনে যোগাযোগ করার জন্যে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ