Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

বাংলাদেশ কনস্যুলেট জাতীয় শোক দিবস পালন

অনলাইন ডেস্ক পঠিত: 126 বার

প্রকাশিত: August 19, 2011 | 11:02 PM

হাকিকুল ইসলাম খোকন: বাংলাদেশ কনস্যুলেট যথাযোগ্যে মর্যাদায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী জাতীয় শোক দিবস পালন করেছে। গত ১৫ই আগস্ট নিউইর্য়ক কনস্যুলেটে এ উপলক্ষে একটি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।আলোচনা সভার প্রারম্ভে সকল শহীদদের সন্মানে এক মিনিটি নীরবতা পালন করা হয়। তারপর রাষ্ট্রপতি মো: জিল্লুর রহমানের বানী পাঠ করে শোনান ভারপ্রাপ্ত কনসাল জেনারেল মো: শাহেদুল ইসলাম এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বানী পাঠ করেন ডেপুটী কনসাল জেনারেল। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক ও আমেরিকা বাংলাদেশ এলায়েন্সের প্রেসিডেন্ট এম এ সালাম, জাসদ সভাপতি আব্দুল মোসাব্বির, সাংবাদিক মাহবুবুর রহমান, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তাফা খান মিরাজ, ফাহিম রেজা নূও, ড: আরিফ চৌধুরী রূবেল ও যুক্তরাষ্ট্র ছাত্রলীগ সভাপতি জেড এ জয় প্রমূখ।
এম এ সালাম বলেন ১৫ই আগস্টের বেনিফিসিয়ারীরাই আজকে মিথ্যা জন্ম দিবস বানিয়ে শোক দিবসে উৎসব পালন করছে। তিনি জাতীর ঐতিহাসিক প্রয়োজনে ১৫ই আগস্টের
ষড়যন্ত্রের রহস্য উদঘাটনের বড় বেশী প্রয়োজন বলে মন্তব্য করেন।   জনাব সালাম জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু সপ্নের বাংলাদেশ গড়ার সংগ্রামে সকলকে শোক দিবসে শপথ নেয়ার আহ্বান জানান। মোনাজাত ও বিশেষ দোয়া পরিচালনা করেন মৌলানা কাজী ইকবাল। ইফতার ও মাগরিবের নামাজের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV