Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

নিউইয়র্ক বাংলা বইমেলায় সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন

অনলাইন ডেস্ক পঠিত: 9 বার

প্রকাশিত: September 23, 2020 | 11:43 AM

ইউএসএনিউজঅনলাইন.কম. নিউইয়র্ক: বরেণ্য কথাসাহিত্যিক সেলিনা হোসেনকে এবছরের নিউইয়র্ক বাংলা বইমেলায় তাঁর সাহিত্য কীর্তির জন্য মুক্তধারা/জিএফবি সাহিত্য পুরষ্কার প্রদান করা হচ্ছে। ২৭ সেপ্টেম্বর, মেলার শেষ দিন এই পুরষ্কার আনুষ্ঠানিকভাবে ঘোষিত হবে। মুক্তধারার নির্বাহী পরিষদের এক বৈঠকে সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

উল্লেখযোগ্য, নিউইয়র্কের মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে গত ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ১০-দিন ব্যাপী নিউইয়র্ক বাংলা বইমেলা। মুক্তধারার আয়োজনে এটি ২৯-তম বাংলা বইমেলা। বাংলাদেশ ও পশ্চিম বাংলার বাইরে এটিই বৃহত্তম ও সবচেয়ে দীর্ঘস্থায়ী বাংলা বইমেলা। করোনাভাইরাসের কারণে এই মেলা এবছর ভার্চুয়াল বা অন-লাইনের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে। মুজিব বর্ষে আয়োজিত এই মেলা উৎসর্গ করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি। এবছর প্রায় ৩০টি দেশ থেকে বাংলা ভাষার কবি-লেখক-সাহিত্যিক-শিল্পী এই বইমেলায় অংশগ্রহণ করছেন। সোম থেকে শুক্রবার নিউ ইয়র্ক সময় রাত ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত অনুষ্ঠান। শনি ও রোববার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। বইমেলায় ২৫টি প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করেছে। আন্তর্জাতিক মূল্যের ওপর ৫০ শতাংশ হ্রাসকৃত মূল্যে পৃথিবীর সকল দেশ থেকে বই কেনার সুযোগ রয়েছে।
পাঁচ বছর আগে নিউইয়র্ক বইমেলা এই বার্ষিক সাহিত্য পুরষ্কার প্রবর্তন করে। বর্তমানে এর নাম মুক্তধারা/জিএফবি সাহিত্য পুরষ্কার। মুক্তধারার অন্যতম উপদেষ্টা গোলাম ফারুক ভুঁইয়ার অর্থানুকুল্যে প্রতিষ্ঠিত এই পুরষ্কারের অর্থমূল্য ২,৫০০ মার্কিন ডলার।
ইতিপূর্বে যারা মুক্তধারা সাহিত্য পুরষ্কার পেয়েছেন তাঁরা হলেন: কবি নির্মলেন্দু গুণ, বাংলা একাডেমির বর্তমান সভাপতি শামসুজ্জামান খান, বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদ এবং কথা সাহিত্যিক দিলারা হাশেম। এবছর পুরস্কার পেতে চলেছেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। উল্লেখ্য, ২০১৬ সালে নিউ ইয়র্ক বাংলা বইমেলা উদ্বোধন করেন সেলিনা হোসেন।
আজ ছিল বইমেলার ৫ম দিন। এদিন জাতির জনককে নিবেদিত কনসার্ট ছাড়াও আমেরিকার বিভিন্ন স্টেটে অবস্থানরত কবিদের ছিল লাইভ স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান। বইমেলা দেখার জন্য ও বই ক্রয় করার জন্য ভিজিট করুন:www.nyboimela.orgwww.nyboimela.com.

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV