Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

প্রবাসী বাংলাদেশিদের ইউএস সেনসাস ২০২০ এ অংশ নেয়ার আহবান

অনলাইন ডেস্ক পঠিত: 19 বার

প্রকাশিত: September 25, 2020 | 12:31 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : প্রবাসী বাংলাদেশিদের ইউএস সেনসাস ২০২০-এ অংশ নেয়ার আহবান জানিয়েছে ফেডারেশন অব বাংলাদেশি এ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা (ফোবানা)। আদমশুমারিতে নিবন্ধনের শেষ দিন ৩০ সেপ্টেম্বরের। গত ১২ সেপ্টেম্বর ফোবানা মেইনস্ট্রিম লিয়াজো কমিটির এক সভায় যুক্তরাষ্ট্রের ২০২০ সালের আদম শুমারিতে বাংলাদেশিদের সন্তোষজনক অন্তর্ভুক্তিকরণ হচ্ছে না বলে নিজেদেরকে এদেশে মাথা উঁচু করে দাঁড়ানোর লক্ষে এই গণনায় পরিবারসহ সকলের নাম অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের সিদ্ধান্ত নেয়া হয়।

মেইনস্ট্রিম লিয়াজো কমিটির চেয়ারপার্সন ডালাসের অধিবাসী নাহিদা আলী ডেইজির সভাপতিত্বে ওই ভার্চুয়াল সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন শহরে বসবাসরত নেতৃবৃন্দের মধ্যে ফোবানা নির্বাহী কমিটির চেয়ারম্যান শাহ হালিম ও নির্বাহী সচিব ডঃ আহসান চৌধুরী, দুই সদস্য ও সাবেক চেয়ারম্যান যথাক্রমে রেহান রেজা ও জসিম উদ্দিন, সদস্য প্রিয়লাল কর্মকার ও ডালাসের রাজনৈতিক ব্যক্তিত্ব তাবাসসুম আহমেদসহ আরও অনেকেই।

ওই সভায় আমেরিকার ২০২০ সালের আদমশুমারিতে সর্বস্তরের বাংলাদেশিদের অংশগ্রহন করার বিষয়টি নিশ্চিত করতে প্রবাসীদের অনুপ্রাণিত করা ও নাম অন্তর্ভুক্তির অনুরোধ জানানোর লক্ষ্যে ব্যাপক প্রচারণার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় বক্তারা বলেন, “আদমশুমারিতে বাংলাদেশিদের সঠিক পরিসংখ্যান  সম্পন্ন হলে অগনিত অভিবাসী বাংলাদেশিদের অধিকার যেমন রক্ষিত হবে, তেমনিভাবে  সরকারী সুযোগ-সুবিধা প্রাপ্তিও নিশ্চিত হবে।“

বক্তারা উল্লেখ করেন, বহুজাতিক অভিবাসীর এই যুক্তরাষ্ট্রে অন্যান্য দেশ থেকে আসা অভিবাসীদের তুলনায় বাংলাদেশিদের সংখ্যা সরেজমিনে অনেক ক্ষেত্রেই বেশি হওয়া সত্ত্বেও মুলধারার হিসেবের খাতায় যারপরনাই নগণ্য দশায় রয়েছে। কাজেই প্রবাসী বাংলাদেশিদের অস্তিত্বের কারনেই  শিশু, বৃদ্ধ, পুরুষ, নারী, বৈধ, অবৈধ নির্বিশেষে সকলকে এই আদমশুমারিতে অংশগ্রহণই একমাত্র জরুরী দায়িত্ব বলে অভিমত প্রকাশ করেন তাঁরা।

এছাড়া আদমশুমারিতে অংশগ্রহণকারীদের সকল তথ্য সম্পুর্নভাবে গোপননীয় অবস্থায় নিরাপত্তা সেলে রক্ষিত থাকবে বলে অবৈধ বাংলাদেশিরাও নিঃসংশয়ে আদমশুমারিতে অংশ নিতে পারবেন বলে নাগরিক, অনাগরিক কিংবা অবৈধ সকলকেই তালিকাভুক্তির অনুরোধ জানানো হয় ওই সভা থেকে। ফোবানার উদযোগে সেই লক্ষে বাংলা ভাষায় বিভিন্ন সংবাদ মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় প্রচারণা করার পরামর্শ দেন বক্তারা।

আদমশুমারিতে অংশ নিতে অনলাইনে 2020census.gov এবং টেলিফোনে 1 888-330-2020 নম্বরে নিবন্ধন করা যাবে বলে জানানো হয়। এব্যাপারে যে কোন তথ্যের জন্যে FOBANA Mainstream Liaison Committee, 972-333-3286 নম্বর টেলিফোনে অথবা [email protected] ইমেইলে যোগাযোগ করা যাবে। বিউরো রিপোর্ট

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV