নিউইয়র্কে “দিরাই এসোসিয়েশন অব ইউএসএ” নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে “দিরাই এসোসিয়েশন অব ইউএসএ” নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। দেশে ও প্রবাসে দিরাইবাসীর কল্যাণে কাজ করার প্রত্যয়ে গঠিত নতুন এ সংগঠনটির সভাপতি মুশাহিদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোতাহার হোসেন রুবেল।

নিউইয়র্কের বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসে বাংলা গার্ডেন আউট সাইড ক্যাফেতে গত ২৫ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুনামগঞ্জ জেলা সমিতির উপদেষ্টা মুক্তিযোদ্ধা ছদরুন নূরের সবাপতিত্বে বিপুল সংখ্যক দিরাইবাসীর উপস্থিতিতে “দিরাই এসোসিয়েশন অব ইউএসএ” এর আত্মপ্রকাশ এবং নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।
কার্যকরী কমিটির কর্মকর্তারা হলেন : সভাপতি মুশাহিদ চৌধুরী, সহ সভাপতি তোফায়েল আহমেদ চৌধুরী, মো. রেহান মিয়া ও রিটন রায়, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন রুবেল, সহ সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু সালেহ চৌধুরী, কোষাধ্যক্ষ মোফাজ্জল শহীদ চৌধুরী, প্রচার সম্পাদক মামুনুর রশিদ, সমাজ কল্যাণ সম্পাদক মো. কাওছার আহমেদ রিপন, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক আল আমিন, সাংস্কৃতিক সম্পাদক নান্টু রায়, আইন ও আন্তর্জাতিক সম্পাদক তহুর আহম্দ চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক আবদুল গফফার চৌধুরী, কার্যকরী সদস্য আবুল হাসেম, নৃপতি রায় নিপু, মজিবুর রহমান চৌধুরী, পলাশ মিয়া, মোহন মিয়া এবং চান মিয়া।
ট্রাস্টি বোর্ড সদস্য : ছদরুন নূর, আবুল কালাম আজাদ, আব্দুল কাহার চৌধুরী, পিয়ার মোহাম্মদ, মো. আবদুল হান্নান, ওয়াকির চৌধুরী, সোলাইমান কান এবং গোলাম রব্বানী চৌধুরী।
নবনির্বাচিত কর্মকর্তারা দেশে ও প্রবাসে দিরাইবাসীর কল্যাণে সংগঠনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন। সংগঠনকে এগিয়ে নিতে তারা সকলের সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি