Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের ইসি কমিটির দায়িত্ব হস্তান্তর

অনলাইন ডেস্ক পঠিত: 125 বার

প্রকাশিত: September 26, 2020 | 11:48 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির কাছে আনুষ্ঠানিক দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। ২৫ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের সাপ্তাহিক প্রবাস কার্যালয়ে প্রেসক্লাবের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের উপস্থিতিতে এই দায়িত্ব হস্তান্তর করা হয়।

২০০৮ সালে প্রতিষ্ঠিত আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের রেজুলেশন বই, সংবিধান ও ব্যাংক একাউন্টসহ প্রয়োজনীয় কাগজপত্র তুলে দেন ক্লাবের বিদায়ী সভাপতি দর্পণ কবির ও সাধারণ সম্পাদক শাহাবউদ্দিন সাগর। এ সময় দায়িত্ব বুঝে নিয়েছেন ক্লাবের নতুন সভাপতি সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, সাধারণ সম্পাদক প্রথম আলো নর্থ আমেরিকার চীফ রিপোর্টার মনজুরুল হক এবং কোষাধ্যক্ষ মশিউর রহমান মজুমদার। উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শওকত ওসমান রচি, কার্যকরী সদস্য তোফাজ্জল লিটন ও ক্লাব সদস্য স্যামুয়েল ষ্টিফেন পিনারু।

দায়িত্ব হন্তান্তরকালে বিদায়ী সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন সাগর বলেন, আমরা সৌহার্দপূর্ণভাবে ক্লাবের দায়িত্ব পালন করার চেষ্টা করেছি, তারই ধারাবাহিকতায় আজকের দায়িত্ব হস্তান্তর। ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে ক্লাবকে এগিয়ে নেওয়ার সকল প্রচেষ্টাই অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বিদায়ী সভাপতি দর্পণ কবীর বলেন, এই ক্লাবকে এতদূর নিয়ে আসার ক্ষেত্রে অনেকের ভূমিকা অনস্বীকার্য। বিশেষ করে ক্লাবের সাবেক সভাপতি নাজমুল আহসানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। তিনি সব সময় ক্লাবের কল্যাণে সকলকে কাজ করার আহ্বান জানান।

সভাপতি মোহাম্মদ সাঈদ ক্লাবের প্রতিষ্ঠাকাল থেকে সভাপতি, সম্পাদকসহ যারা এই ক্লাবের সাথে জড়িত ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, পরবর্তী কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করছি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV