Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ভোটার হিসেবে তালিকাভুক্তির কর্মশালা

অনলাইন ডেস্ক পঠিত: 97 বার

প্রকাশিত: September 28, 2020 | 2:44 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : ৩ নভেম্বরের জাতীয় নির্বাচনে অধিকসংখ্যক মানুষের অংশগ্রহণ নিশ্চিতকল্পে ২৫ সেপ্টেম্বর এক কর্মশালা অনুষ্ঠিত হয় নিউইয়র্কের লং আইল্যান্ডে বেশোর এলাকায়। সিটিজেন হয়েছেন কিন্তু ভোটার হিসেবে তালিকাভুক্ত হননি-এমন মুসলমানদের জন্যে অনুষ্ঠিত এই কর্মশালায় আগাম ভোট প্রদানের ব্যালট সম্পর্কেও বিস্তারিত অবহিত করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশী তথা মুসলিম কম্যুনিটির বন্ধু স্টেট এ্যাসেম্বলীম্যান ফিল র‌্যামোজ। তিনি বলেন, ২৫ অক্টোবর থেকে আগাম ভোট দেয়া যাবে। তারও আগেই ডাকযোগে ভোটের ব্যালট সংগ্রহ করা যাচ্ছে। করোনা পরিস্থিতির কারণে ভোট কেন্দ্রে যেতে যারা স্বাচ্ছন্দবোধ করেন না তা এ সুযোগ নিতে পারেন। এ কর্মশালার সার্বিক সমন্বয় করেছেন মূলধারার রাজনীতিক ও সমাজ-সংগঠক গোলাম ফারুক শাহীন।

বিশিষ্টজনদের মধ্যে আরো ছিলেন ডা: হাফিজুর রহমান, রুমন প্রধান, মেজবা উদ্দিন হেলাল, ড. মোহাম্মদ ইউনুস, নওশের আব্দুল্লাহ, এটিএম আমীন, রিয়াদ কাওয়ান, কাতার চৌধুরী, ইমাম মোহাম্মদ আজমল, ইকবাল চৌধুরী, সামীর সাহ, মোহাম্মদ লান্টু প্রমুখ । এ সময় মুসলিম সম্প্রদায়ের বিপুলসংখ্যক সিটিজেন ভোটার হিসেবে তালিকাভুক্ত হন এবং ডাকযোগে ভোটের ব্যালট সংগ্রহ করেন। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV