Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনের ওয়েব সাইট উদ্বোধন

অনলাইন ডেস্ক পঠিত: 84 বার

প্রকাশিত: September 29, 2020 | 1:47 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের অন্যতম সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনের ওয়েব সাইট উদ্বোধন ও কার্যকরী কমিটির প্রথম সভা গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। ব্রঙ্কসের এশিয়ান ড্রাইভিং স্কুলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আহবাব চৌধুরী খোকন এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক সারওয়ার চৌধুরী। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করের কবি হাবিব ফয়েজী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সভাপতি ও কার্যকরী সদস্য আব্দুল

হাসিম হাসনু, সহ সভাপতি লোকমান হোসেন লুকু, মোহাম্মদ সাদি মিন্টু, আহমদ ফয়ছল, যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদা আহমদ, শাহ কামাল উদ্দিন, কোষাধ্যক্ষ শাহ বদরুজ্জামান রুহেল, সাংগঠনিক সম্পাদক এমডি আলাউদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোমিত তানিম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কবি হাবিব ফয়েজি, প্রচার ও গণ সংযোগ সম্পাদক সোহেল আহমদ, স্কুল শিক্ষা ও সমাজ কল্যাণ সম্পাদক সালমা সুমি, আইন ও আন্তর্জাতিক সম্পাদক আব্দুল হান্নান ও ক্রীড়া ও চিত্ত বিনোদন সম্পাদক হেলাল আহমদ। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

সভায় বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমদ, সোসাইটি নেতা বাকের আজাদ এবং বাংলাবাজার জামে মসজিদ ও স্টারলিং-বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিনের সহ করোনা আক্রান্ত হয়ে নিহত সকলের বিদেহী আতœার মাগফেরাত কামনা হয়। সভায় সংগঠনের সাধারণ সদস্য পদ নবায়ন সহ বিভিন্ন সিন্ধান্ত নেয়া হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্যাযে আনুষ্ঠানিকভাবে সংগঠনের ওয়েব সাইট উদ্বোধন করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হাসিম হাসনু আনুষ্ঠানিকভাবে সুইচ টিপে ওয়েব সাইটের উদ্বোধন ঘোষনা করেন। এই সময় সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশী আমেরিকান কমিউনিটি কাউন্সিল সভাপতি মোহাম্মদ এম মজুমদার, হৃদয়ে বাংলাদেশের সভাপতি ও বাংলাবাজার বিজনেস এসোসিয়েশন সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিংকন, রংধনু সোসাইটির সভাপতি মোহাম্মদ মোনতাসিম বিল্লাহ তুষার ও জনপ্রিয় সঙ্গীত শিল্পী শারমিন তানিযা।

অনুষ্ঠানে সংগঠনের কোষাধ্যক্ষ শাহ বদরুজ্জামান রুহেল ওয়েব সাইটের বিভিন্ন দিক তুলে ধরেন। অতিথিরা তাদের বক্তব্যে বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনের বিভিন্ন কর্মকান্ডের ভুয়সী প্রশংসা করেন।

কর্মকর্তারা সংগঠনকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করে সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV