Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে ২০২০ সালের সেন্সাস শেষ হচ্ছে ৫ অক্টোবর (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 130 বার

প্রকাশিত: September 30, 2020 | 3:43 PM

https://www.facebook.com/watch/?v=836467837093035

ইউএসইউনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রে সেন্সাস ব্যুরোর ২০২০ সালের আদমশুমারির দেশব্যাপী কার্যক্রম আগামী ৫ অক্টোবর শেষ হচ্ছে। সেনসাস ব্যুরো কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
এদিকে, ব্রঙ্কসে স্টার্লিং-বাংলাবাজার এভিনিউর স্টারলিং ফার্মেসীর সামনে গত ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার সাউথ এশিয়ান ফাউন্ডেশন ফর এডুকেশন, স্কলারশিপ অ্যান্ড ট্রেনিং-সেফেস্ট বাংলাদেশী কমপ্লিট কাউন্ট কমিটি ২০২০ সেনসাস কর্তৃপক্ষের সাথে যৌথভাবে সেনসাস এর কার্যক্রমে অংশগ্রহণ করে। এদিন সেফেস্ট ও সেনসাস কর্তৃপক্ষ যৌথভাবে বিপুল সংখ্যক মানুষকে সেনসাসের ফর্ম ফিল আপ করান বলে আয়োজকরা জানান।

সেফেস্ট’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মাজেদা উদ্দিনের সভাপতিত্বে এবং মূলধারার রাজনীতিক ফাহাদ সোলায়মানের পরিচালনায় এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নিউইয়র্ক স্টেট সিনেটর লুইস সিপুলভেদা, স্থানীয় অ্যাসেম্বলীওমেন ক্যারিনা রাইস, নিউইয়র্ক সিটি কাউন্সিলে ২০২১ এর নির্বাচনে কাউন্সিলম্যান রুবিন দিয়াজের শূন্য আসনে (সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট ১৮) প্রতিদ্বন্দ্বিতাকারী আমান্ডা ফেরীয়াস, ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট লিডার জাস্টিন ওয়েস্টব্রুক লোয়ারী, বাংলাদেশী-আমেরিকান ডেমোক্রেটিক সোসাইটির প্রেসিডেন্ট শামীম আহমেদ, নিউইয়র্ক রিজিওনাল সেন্সাস সেন্টারের সেন্সাস রিক্রুটিং এসিস্টেন্ট শামস প্রমুখ।

সেফেস্ট’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মাজেদা উদ্দিন সেন্সাসে অংশ গ্রহণ করার জন্য বাংলাদেশীদের আহ্বান জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রতিটি ব্যক্তিকে গণনার আওতায় নিয়ে আসার সেন্সাস ব্যুরোর চলমান কার্যক্রমে সেফেস্ট সর্র্বাত্মক সহযোগিতা প্রদান করে যাচ্ছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV