নিউইয়র্ক বাংলা বইমেলায় শহীদ কাদরী স্মৃতি গ্রন্থ পুরষ্কার পেলেন জীবন চৌধুরী ও সেলিম জাহান
ইউএসইউনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক বাংলা বইমেলায় শহীদ কাদরী স্মৃতি গ্রন্থ পুরষ্কার পেলেন জীবন চৌধুরী ও সেলিম জাহান। ২৯-তম নিউইয়র্ক বাংলা বইমেলার অন্যতম আকর্ষণ ছিল অভিবাসী লেখকদের রচিত সেরা গ্রন্থ পুরষ্কার। কবি শহীদ কাদরী স্মৃতি গ্রন্থ পুরষ্কার নামে অভিহিত এই পুরষ্কার শুধুমাত্র বাংলাদেশ ও পশ্চিম বাংলার বাইরে বসবাসরত লেখকদের বাংলা বইয়ের জন্য নির্ধারিত। এবারের মেলাতেই প্রথমবারের মত এই পুরষ্কার প্রদান করা হয়।

২০১৯ সালে প্রকাশিত অনাবাসী বাঙালি লেখকদের বইয়ের মধ্যে শ্রেষ্ঠ বিবেচিত হয়েছে দুটি বই – জীবন চৌধুরীর ‘গান আর গানের মানুষ’ (মূর্ধন্য) এবং সেলিম জাহানের ‘স্বল্প কথার গল্প’ (প্রথমা)। বিচারকদের বিবেচনায় সমান নম্বর পাওয়ায় উভয় গ্রন্থই শ্রেষ্ঠ বিবেচিত হয়। এই পুরষ্কারের আর্থিক মূল্য ৫০০ ডলার।

পুরষ্কারের জন্য প্রাপ্ত ৫০-টি গ্রন্থ থেকে প্রাথমিকভাবে পাঁচটি বেছে নিয়ে ক্ষুদ্র তালিকা বা শর্ট লিস্ট করা হয়। বই পাঁচটি হল জীবন চৌধুরীর গান আর গানের মানুষ, সেলিম জাহানের স্বল্প কথার গল্প, মুজিব ইরমের পাঠ্যপুস্তক (চৈতন্য), ফকির ইলিয়াসের ‘নক্ষত্র বিক্রির রাতে’ (য়ারোয়া বুক কর্নার) এবং স্মৃতি ভদ্রের ‘অন্তর্গত নিষাদ ও পায়রা রঙের মেঘ’ (পেন্সিল পাবলিকেশন্স)। চুড়ান্ত সিদ্ধান্তের জন্য মুক্তধারা ফাউন্ডেশন দ্বারস্থ হয় বাংলা ভাষার তিনজন সেরা লেখকের কাছে। তাঁদের সিদ্ধান্তেই নির্বাচিত হয়েছে সেরা বই
চারটি মাপকাঠির ভিত্তিতে সেরা বই নির্ধারণ করা হয়েছে। এই মাপকাঠি গুলি হলঃ মৌলিকত্ব, শৈল্পিক উৎকর্ষতা, প্রবাস জীবনের অভিজ্ঞতা ও মুক্তিযুদ্ধের চেতনার প্রতি আনুগত্য। মুক্তধারা চেয়েছে এমন একটি বই পুরষ্কারের জন্য নির্বাচন যার মাধ্যমে অভিবাসী বাঙালি জীবন ও অভিজ্ঞতার মানচিত্র ধরা পড়ে। বিচারকেরা
সেই বিবেচনা মাথায় রেখেই শহীদ কাদরী স্মৃতি গ্রন্থ পুরষ্কারটি নির্বাচন করেছেন।
মুক্তধারা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে যে, এই পুরষ্কারের সঙ্গে জড়িয়ে আছেন কবি শহীদ কাদরীর নাম। বাংলা ভাষার অন্যতম প্রধান এই কবি তাঁর জীবনের দ্বিতীয়ার্ধ্ব বিদেশের মাটিতে কাটিয়েছেন। এই নিউইয়র্কে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই পুরষ্কারে তাঁর নাম ব্যবহারের অনুমতি দেওয়ার জন্য মুক্তধারা কবি পতœী নীরা
কাদরীর কাছে কৃতজ্ঞ।
১৮ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত আয়োজিত ২৯-তম নিউইয়র্ক বাংলা বইমেলা করোনাভাইরাসের কারণে সম্পূর্ণ ভার্চুয়াল মাধ্যমে সম্পন্ন হয়। মেলাটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর স্মরণে মুক্তধারার শ্রদ্ধাঞ্জলি হিসাবে আয়োজিত হয়।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030