Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

বৃটেনে দাঙ্গা: ফেসবুকে উস্কানি দেয়ায় ২ জনের কারাদণ্ড

অনলাইন ডেস্ক পঠিত: 163 বার

প্রকাশিত: August 22, 2011 | 10:28 AM

ইউএসএ নিউজ ডেস্ক: দাঙ্গার সময় জনপ্রিয় সামাজিক ওয়েবসাইট ফেসবুকে উস্কানিমূলক স্ট্যাটাস পোস্ট করার অভিযোগে দুই ব্যক্তিকে চার বছর করে কারাদণ্ড দিয়েছে বৃটেনের একটি আদালত। বৃটিশ দৈনিক গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ৮ই আগস্ট রাতে সহিংসতা উস্কে দেয়ার জন্য ফেসবুকে ‘স্ম্যাশ ডাউন ইন নর্থউইচ টাউন’ শিরোনামে একটি ইভেন্ট চালু করেন জর্ডান ব্ল্যাক শ’ (২০)। আর বৃটেনের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি শহরে সহিংসতা ছড়িয়ে দেয়ার জন্য ফেসবুকে ‘দ্য ওয়ারিংটন রাইয়টস’ নামের একটি পৃষ্ঠা খোলেন পেরি সাটক্লিফি-কেনান (২২)। আদালতের রায়ে বলা হয়, দেশের অন্যান্য অংশেও যখন চরম অরাজকতা চলছিল তখন তারা দাঙ্গাকারীদের সংগঠিত করতে ও সহিংসতা ছড়িয়ে দিতে ফেসবুক ব্যবহার করেছিল। পুলিশের গুলিতে মার্ক ডুগান নামের এক কৃষ্ণাঙ্গ যুবক নিহতের ঘটনাকে কেন্দ্র করে গত আগস্ট লন্ডনে পুলিশের সঙ্গে বিক্ষুব্ধ জনতার সংঘর্ষ হয়। তখন কিছু মানুষ লন্ডনে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV