কানেকটিকাটে বাংলাদেশি মহিলারা এপার্টমেন্টের পাশে গড়ে তুলেছে চমৎকার সবজির বাগান
| বাংলা প্রেস:কানেকটিকাটের ম্যানচেস্টারের বাংলাদেশি মহিলারা চলতি মওসুমে এপার্টমেন্টের পাশে গড়ে তুলেছে নানা রকমের শাক সবজির বাগান। শখের বাগানে উৎপাদিত শাক সবজি দিয়ে নিজেদের চাহিদা মেটানোর পাশাপাশি প্রতিবেশিদেরকেও তারা নানাভাবে সাহায্য করছেন। |
| ম্যানচেস্টারের ব্রুক হ্যাভেনে বসবাসকারী বাংলাদেশি মহিলারা নিজেদের এপার্টমেন্টের পাশে শখের বসে গড়ে তুলেছেন নানা জাতের শাক সবজির বাগান। এসব বাগানে রয়েছে লাউ, কুমড়ো, বেগুন, টমেটো, আলু, করলা, শশা, মরিচ, পুইশাক, পাটশাক, ডাটাশাক, কঁচুশাক, লালশাক, ধনেপাতা ও পুদিনাপাতা। বাগানের পরিচর্যার জন্য তারা প্রতিদিন সকাল-সন্ধ্যা গাছে পানিও দিচ্ছেন। এসব বাগানে বাঙ্গালীদের চোখ পড়লেই বাংলাদেশের সেই গ্রামীন স্মৃতির কথাই মনে করিয়ে দেয়। |
|
তাই অনেকেই থমকে দাঁড়িয়ে এক নজর তাকিয়ে থাকে এসব বাগানের দিকে। নিজেদের গড়ে তোলা বাগান প্রসঙ্গে বাংলাদেশি মহিলারা জানান, প্রতিবছরই তারা শখের বসে বাগান করে থাকেন। বাগানে উৎপাদনকৃত শাক সব্জি দিয়ে শুধু নিজেদের চাহিদাই মিটছে না, প্রতিবেশিদেরও চাহিদা মেটাচ্ছেন। শখের বাগান গড়ে যারা প্রশংসিত হলেন তারা হলেন, তাহমিনা কাইয়ুম ছবি, সাফিনা করিম অনু, কৌশলী ইমা, সাগরিকা, ববিতা রোজারিও, কল্পনা পেরেরা, জয়া গমেজ ও জলি। |
সর্বশেষ সংবাদ
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল








