Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

টেলিকনফারেন্সের মাধ্যমে মইন ইউ আহমদের সাক্ষ্যগ্রহণের সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক পঠিত: 48 বার

প্রকাশিত: August 23, 2011 | 1:15 PM

ইউএসএনিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘটিত সেনা-ছাত্র সংঘর্ষের ঘটনায় টেলিকনফারেন্সের মাধ্যমে সাবেক সেনাপ্রধান জেনারেল মইন ইউ আহমদের সাক্ষ্যগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কমিটি। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৫ নম্বর উপ-কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।সূত্র আরও জানায়, কমিটির বৈঠকে সংঘর্ষের ওই ঘটনায় এখন পর্যন্ত নেওয়া সাক্ষ্যের ভিত্তিতে তৈরি করা প্রতিবেদন নিয়েও আলোচনা হয়েছে।রাশেদ খান মেনন বলেন, মঈন উ আহমেদ কমিটিতে সাক্ষ্য দিতে আগ্রহ প্রকাশ করায় কমিটির পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানানো হবে। আগামী ১৩ সেপ্টেম্বর টেলি-কনফারেন্সের মাধ্যমে এই সাক্ষ্য নেওয়া হবে।
উল্লেখ্য, ২০০৭ সালের ২২ আগস্টে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য সাবেক এই প্রভাবশালী দুই ব্যক্তিকে দায়ী করা হচ্ছে বিভিন্ন মহল থেকে। এ দুই ব্যক্তির সরাসরি সম্পৃক্তির কথা উল্লেখ করেই কমিটির প্রতিবেদন তৈরি করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সূত্রে জানা যায়।
এর আগে সাবেক এই দুই কুশীলবেকে বৈঠকে সশরীরের উপস্থিত হতে না পারলে টেলিকনফারেন্স বা ইন্টারনেট চ্যাটের সুযোগ দেয়ার ঘোষণা দেয়া হয় কমিটির পক্ষ থেকে। মইন ইউ আহমেদ সশরীরে উপস্থিত না হয়ে বিকল্প পদ্ধতিটি গ্রহণ করে তার অভিমত দিতে আগ্রহ প্রকাশ করে কমিটির কাছে চিঠি দিয়েছে। সমকাল
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV