Thursday, 22 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে মেশিন রিডেবল পাসপোর্ট প্রদান কার্যক্রম উদ্বোধনকালে পররাষ্ট্র মন্ত্রী:বাংলাদেশের যা কিছু অর্জন তার সবই হয়েছে বঙ্গবন্ধু আর শেখ হাসিনার আমলে

অনলাইন ডেস্ক পঠিত: 170 বার

প্রকাশিত: August 24, 2011 | 10:13 AM

ইউএসএ নিউজ,নিউইয়র্ক : পররাষ্ট্র মন্ত্রী ডা.দীপুমনি বলেছেন বাংলাদেশের যা কিছু অর্জন তার সবই হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর জননেত্রী শেখ হাসিনা সরকারের ১১বছরেই।স্বাধীনতার ৪০ বছরের বাকী ২৯ বছরে দেশে কিছুই হয়নি।হয়েছে লুটপাট, অনিয়ম,দূর্নীতি,অবৈধ ক্ষমতা দখল-যার মাধ্যমে দেশকে পিছিয়ে দেয়া হয়েছে।তিনি বঙ্গবন্ধু ও শেখ হাসিনা সরকারের বিভিন্ন কর্মকান্ডের ফিরিস্তি তুলে ধরে বলেন, ২০১৫ সালের পর মেশিন রিডেবল পাসপোর্ট ছাড়া দেশের বাইরে যাওয়া যাবেনা তা জানা সত্ত্বেও অতীতের সরকারগুলো এ বিষয়ে কোন পদক্ষেপই নেয়নি।বর্তমান সরকার ক্ষমতায় আসার পরপরই এ গুরত্বপূর্ন প্রকল্পটি হাতে নিয়েছে।গত মঙ্গলবার স্হানীয় সময় বিকেল সাড়ে ৪ টায় নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মেশিন রিডেবল পাসপোর্ট প্রদান কার্যক্রম উদ্বোধন কালে পররাষ্ট্র মন্ত্রী এসব কথা বলেন।এসময় অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্হায়ী প্রতিনিধি ড.এ কে আব্দুল মোমেন,ভারপ্রাপ্ত কনসাল জেনারেল শাহেদুল ইসলাম,কনসাল চৌধুরী সুলতানা পারভীন সহ প্রবাসের বিশিষ্ট ব্যক্তি ও গণমাধ্যম প্রতিনিধিবৃন্দ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ