যুক্তরাষ্ট্রের ইতিহাসে শক্তিশালী ভূমিকম্প:আতঙ্কে ৯/১১ পরিস্থিতির সৃষ্টি
ইউএসএনিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে একশ’ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভার্জিনিয়া অঙ্গরাজ্যে স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ১টা ৫১ মিনিটে শক্তিশালী এ ভূকম্পন অনূভূত হয়। ২০ থেকে ৩০ সেকেন্ড স্থায়ী ভূকম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৮। রাজধানী ওয়াশিংটন ডিসি ছাড়াও নিউইয়র্ক মহানগরী ও বেশ কয়েকটি বড় শহরে এ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের ফলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রাসাদ হোয়াইট হাউস, পেন্টাগন, ক্যাপিটল হিল এবং গুরুত্বপূর্ণ ভবন থেকে আতঙ্কিত লোকজন এবং কর্মকর্তারা বের হয়ে আসেন। কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পের ফলে এর উৎসস্থলের কাছে একটি পরমাণু স্থাপনায় কমপক্ষে দুটি চুলি্ল বন্ধ করে দেওয়া হয়। ভূমিকম্পে বিখ্যাত ওয়াশিংটন মনুমেন্টে ফাটল দেখা দেয়। তবে বড় ধরনের ক্ষতি হয়নি। এ সময় প্রেসিডেন্ট বারাক ওবামা হোয়াইট হাউসে ছিলেন না। তিনি ম্যাসাচুসেটস রাজ্যের মার্থাস ভিনিয়ার্ডে অবকাশ যাপনে ছিলেন। খবর : বিবিসি, এএফপি, সিএনএন। ইউএস জিওলোজিক্যাল সার্ভে (ইউএসজিএস) মুখপাত্র লুসি জোনস জানান, ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৯। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভার্জিনিয়ার ছোট্ট শহর মিনারেলে ভূপৃষ্ঠের এক কিলোমিটার নিচে, যা রাজধানী ওয়াশিংটন থেকে ১৩৫ কিলোমিটার দূরে অবস্থিত। তিনি বলেন, ‘গত ১০০ বছরে পশ্চিম উপকূলে এই প্রথম শক্তিশালী ভূমিকম্প আঘাত হানল।’ এর আগে সর্বশেষ ১৮৯৭ সালে ঠিক একই মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। তবে ভূমিকম্পের পর কোনো পরাঘাতের (আফটার শক) খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা চলছে। বিমান চলাচল কর্তৃপক্ষ এরই মধ্যে জনএফ কেনেডি বিমানবন্দর কন্ট্রোল টাওয়ার এবং আশপাশের বেশকিছু বিমানবন্দর থেকে লোকজনকে নিরাপদ স্থানে নিয়ে গেছে। এসব বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত করা হয়। অফিস আদালতে কাজ বন্ধ হয়ে যায়। যুক্তরাষ্ট্রে ভূমিকম্পের ঘটনা খুবই বিরল। ফায়ার অ্যান্ড ইমারজেন্সি মেডিকেল সার্ভিসের (ইএমএস) একজন মুখপাত্র জানান, ভূমিকম্প অনুভূত হওয়া শহরগুলোর বিভিন্ন ভবন থেকে মানুষজনকে সরিয়ে নেওয়া হয়েছে। তিনি আরও জানান, কিছু কিছু ভবনের ক্ষয়ক্ষতির কথা তারা জানতে পারলেও কারও প্রাণহানি বা আহত হওয়ার খবর শোনা যায়নি। তাদের কর্মীরা সরকারি ভবন, স্কুল, কলেজ, হাসপাতাল ও বয়স্ক নিবাসসহ গুরুত্বপূর্ণ ভবনের কাঠামো পরীক্ষা করতে নেমেছেন। নিউইয়র্কে হাজার হাজার মানুষ আকাশচুম্বী ভবনগুলো থেকে বের হয়ে রাস্তায় নেমে আসে। এ সময় ৯/১১’র অবস্থার সৃষ্টি হয়। তারা একে সন্ত্রাসী হামলা মনে করে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছোটাছুটি করতে থাকে। নিউইয়র্কের এক অধিবাসী ম্যারি ডালি বলেন, ‘আমি তখন রাস্তায়। মাটি কাঁপছিল। আমি উপরের দিকে তাকিয়ে দেখি ভবনগুলোও দুলছে।’ ভূমিকম্পের সময় প্রেসিডেন্ট বারাক ওবামা হোয়াইট হাউসে না থাকায় তিনি কিছুই টের পাননি। সহযোগীরা তাকে পরিস্থিতি সম্পর্কে জানিয়েছেন। ভূমিকম্পের পরে রাজধানী ও এর আশপাশে ভয়াবহ যানজট তৈরি হয়। রেল সার্ভিসও মন্থর হয়ে পড়ে। তবে দমকল ও জরুরি বিভাগের মুখপাত্র পিটে পিরিনজার বলেন, তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।সমকাল
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030