Wednesday, 22 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে আইরিনের আঘাত

অনলাইন ডেস্ক পঠিত: 147 বার

প্রকাশিত: August 27, 2011 | 4:50 PM

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় আইরিন। শনিবার এটি ঘণ্টায় ৯৪ মাইল বেগে আঘাত হানে। এরই মধ্যে সাতটি রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। প্রেসিডেন্ট বারাক ওবামা নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা করে সংশ্লিষ্টদের সতর্কতামূলক প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। খবর বিবিসি, ডেইলি মেইল ও পলিটিকারনি অনলাইনের।
২৫ আগস্ট ঘূর্ণিঝড় শুরু হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্র সতর্কতা অবলম্বন করে। শনিবার এটি পূর্ব উপকূলে ঘণ্টায় ৯৪ মাইল বেগে আঘাত হানে। প্রেসিডেন্ট ওবামা নিউহয়র্কে জরুরি অবস্থা ঘোষণাপত্রে শনিবার স্বাক্ষর করেন। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট দফতর ও কর্মকর্তাদের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এ ঝড়ের প্রভাবে কয়েকটি রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থা নাজুক হয়ে পড়তে পারে। ১১ ফুট উঁচু জলোচ্ছ্বাস আঘাত হানার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এ দুর্যোগের আশঙ্কায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্র। এ ঝড় স্মরণকালের ভয়াবহ ঝড় হতে পারে বলে এর আগে সতর্ক করে দেন প্রেসিডেন্ট ওবামা।
এদিকে এনা জানায়, স্মরণকালের ভয়াবহ হারিকেনের আঘাত সহ্য করার সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে নিউইয়র্ক, নিউজার্সি, কানেকটিকাট, ভার্জিনিয়া, ম্যারিলান্ড, ম্যাসেচুসেটস, নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্য। হারিকেন আইরিন আঘাত করবে বলে আশঙ্কা করা হচ্ছে যেসব এলাকায় সেখানে শনিবার দুপুর থেকে বাস, পাতালট্রেন বন্ধ ঘোষণা করা হয়েছে। নিউইয়র্ক সিটির আড়াই লাখসহ আড়াই কোটি মানুষকে নিজ বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। সরকারি, বেসরকারি এবং স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর উদ্যোগে বেশ কয়েকশ’ আশ্রয় শিবির স্থাপন করা হয়েছে। জেএফকে, লাগোয়ার্ডিয়া, নিউইয়র্ক, টেটারবরো এয়ারপোর্ট, ওয়াশিংটন ডিসি সংলগ্ন এয়ারপোর্টে শনিবার থেকে বিমান ওঠানামা স্থগিত ঘোষণা করা হয়েছে। ফলে শনিবার ও রোববার অন্তত ৬ হাজার ফ্লাইটের কয়েক লাখ যাত্রী বিড়ম্বনার শিকার হয়েছে।
প্রেসিডেন্ট বরাক ওবামা তার অবকাশ স্থগিত করে শনিবার হোয়াইট হাউসে ফিরছেন হারিকেন পরিস্থিতি অবলোকন এবং দুর্গত এলাকায় ত্রাণ তৎপরতা মনিটরিংয়ের জন্য।সমকাল

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV