নিউইয়র্কে সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদের সাথে প্রবাসীদের মতবিনিময় (ভিডিও)
https://www.facebook.com/watch/?v=3619741744714486
https://www.facebook.com/watch/?v=339797923970813
https://www.facebook.com/watch/?v=957387474751691
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদের সাথে যুক্তরাষ্ট্র প্রবাসীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় ২ অক্টেবর শুক্রবার সন্ধ্যায় ব্রঙ্কসের বাংলাবাজার-স্টার্লিং এলাকায় খলিল বিরানী হাউসে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশী কমিউনিটি।

যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরীর সভাপতিত্বে এবং আওয়ামীলীগ নেতা সোলাইমান আলীর পরিচালনায় এ আয়োজনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদের আহ্বায়ক আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম বাদশা, মূলধারার রাজনীতিক আব্দুস শহীদ, মোহাম্মদ এন মজুমদার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র কমান্ডার মুক্তিযোদ্ধা মঞ্জুর আহমেদ, কমিউনিটি এক্টিভিস্ট মোহাম্মদ নূর উদ্দিন, সালা উদ্দিন, হাবিব ফয়েজি, মিয়া মো. দাউদ, নুরে আলম জিকু, নূরুল ইসলাম, জামাল আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।

ফারুক আহমদ তার বক্তব্যে নিজ উপজেলা গোয়াইনঘাট উপজেলার উন্নয়ন কার্যক্রমের সংক্ষিপ্ত চিত্র তুলে ধরে বলেন, একটি আধুনিক, উন্নত ও মডেল উপজেলা বিনির্মানে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি দরিদ্র-অসহায়দের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, একজ প্রবাসী হিসেবে এমন সব কাজের দৃষ্টান্ত স্থাপন করে যেতে চাই যাতে প্রবাসীদের মুখ আরো উজ্জ্বল হয়।

তিনি আয়োজকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে প্রবাসীদের দেশ সেবায় আরো ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বরেন, দেশবাসীর অনেক প্রত্যাশা তাদের ওপর। প্রবাসীরা একযোগে এগিয়ে আসলে বাংলাদেশ দ্রুত উন্নত রাষ্ট্রে পরিনত হওয়া সম্ভব।
বক্তারা ফারুক আহমদের দীর্ঘ প্রবাস জীবনের রাজনৈতিক কর্মকান্ডের ভূঁয়সী প্রশংসা করে জনপ্রতিনিধি হিসাবে তার সার্বিক সফলতা কামনা করেন।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030