Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের ভার্চুয়াল সভা : বাংলাদেশে সকল শিক্ষা মাধ্যম ও শ্রেণীর পাঠ্য হিসেবে ‘বঙ্গবন্ধুর জীবন-কাহিনী’ অন্তর্ভুক্ত করার প্রস্তাব (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 104 বার

প্রকাশিত: October 5, 2020 | 1:09 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষে, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে ৪ অক্টোবর রবিবার সন্ধ্যায় ভার্চুয়ালে অনুষ্ঠিত হল বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইয়ের পাঠ ও আলোচনা সভা। সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা ড. নুরুন নবীর সভাপতিত্বে এ সভায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, নিউজার্সি, আটলান্টা, বোস্টন, ক্যালিফোর্নিয়া ও অ্যালাবামা থেকে নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এতে নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’র বিভিন্ন অংশ পাঠ করেন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বঙ্গবন্ধুর দীর্ঘ সংগ্রামী জীবন নিয়ে আলোকপাত করেন।

‘অসমাপ্ত আত্মজীবনী’ বই থেকে বঙ্গবন্ধুর ছাত্রজীবন, শেরে বাংলা ও সোহরাওয়ার্দীর সান্নিধ্যে আসা, প্রথম জেল খাটা, ১৯৪৮ সালে পাকিস্তান সংবিধান সভায় রাষ্ট্র ভাষা উর্দু করার প্রস্তাবকে প্রত্যাখ্যান করা ও তার প্রতিবাদ করা, যুক্তফ্রন্ট নির্বাচনে দলের স্বার্থে মন্ত্রিত্ব গ্রহণ করতে অনিচ্ছা প্রকাশ করা সহ বিভিন্ন অংশ পাঠ করা হয়। আলোচনায় সভায় নেতৃবৃন্দ বলে, ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি পাঠ করলেই আমরা বুঝতে পারি জনগণের নেতা হবার যে গুণাবলী দরকার, সেই গুণাবলী বঙ্গবন্ধুর ছাত্রজীবন থেকেই ছিল। ছাত্র জীবন থেকে তিনি অসা¤প্রদায়িক ছিলেন, অন্যায়ের প্রতিবাদ করতেন, মানুষের অধিকার নিয়ে চিন্তা করতেন। ছোটবেলা থেকে নিজ বাড়ীতেই আনন্দবাজার, বসুমতী, আজাদ, মাসিক মোহাম্মদী ও সওগাত পত্রিকা পড়ে নিজেকে সমৃদ্ধ করতেন।

আলোচনা সভায় নেতৃবৃন্দ আরো বলেন, রাজনীতির পাশাপাশি বঙ্গবন্ধু একজন ভালো লেখকও ছিলেন, অসমাপ্ত আত্মজীবনী বইটি পড়লে আমরা বঙ্গবন্ধু কত ভালো লিখতে পারতেন এবং উনার স্মৃতি শক্তি কত প্রখর ছিল তা বুঝতে পারি। নেতৃবৃন্দ বলেন, পৃথিবীর কম দেশেই জাতির পিতা আছে, সেই দিক দিয়ে আমারা অতি সৌভাগ্যবান যে আমাদের একজন জাতির পিতা আছেন যিনি গান্ধীর মত একজন মহাত্মা, নেহেরুর মত একজন পন্ডিত ছিলেন। নেতৃবৃন্দ বাংলাদেশ সরকারের কাছে দেশের সকল শিক্ষা মাধ্যম ও সকল শ্রেণীর পাঠ্য হিসেবে বঙ্গবন্ধুর জীবন কাহিনী অন্তর্ভুক্ত করার প্রস্তাব করেন।

সভায় গ্রন্থ থেকে পাঠকারি নেতৃবৃন্দের মধ্যে ছিলেন অধ্যাপক আহামেদ হাসান, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি ফাহিম রেজা নূর ও যুগ্ম সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়ুয়া, বঙ্গবন্ধু পরিষদ ক্যালিফোর্নিয়া শাখার সাধারণ সম্পাদক রানা মাহমুদ, বঙ্গবন্ধু পরিষদ আটলান্টা শাখার আরেফিন চৌধুরী পিয়াল। আলোচনায় অংশগ্রহণ করেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা মোরশেদ আলম, এম এ সালাম ও হাকিকুল ইসলাম খোকন, মুক্তিযোদ্ধা মকবুল তালুকদার, লেখক ড. আশরাফ আহমেদ, সাংবাদিক নিনি ওয়াহেদ, অধ্যাপক ড. দেলোয়ার হোসেন, বঙ্গবন্ধু পরিষদ আটলান্টা শাখার সভাপতি সাংবাদিক রুমি কবির ও সাধারণ সম্পাদক মাহবুব রহমান ভুঁইয়া, বঙ্গবন্ধু পরিষদ বোস্টন শাখার আহŸায়ক সফেদা বসু, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নিউ ইংল্যান্ড শাখার সভাপতি মাহফুজুর রহমান প্রমুখ। যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাফায়েত চৌধুরী সমাপনি বক্তব্য রাখেন। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV