Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজ’র আন্তর্জাতিক সম্মেলনে সৌদি প্রবাসী বাংলাদেশীদের ভিসার মেয়াদসহ টিকিট সমস্যার দ্রুত সমাধান দাবী (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 64 বার

প্রকাশিত: October 6, 2020 | 8:10 AM

লন্ডন থেকে কে এম আবুতাহের চৌধুরী : ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজ’র এক আন্তর্জাতিক সম্মেলনে সৌদি প্রবাসী বাংলাদেশীদের ভিসার মেয়াদসহ টিকিট সমস্যার দ্রুত সমাধানের দাবী জানান হয়েছে। লন্ডনের স্থানীয় সময় গত ৩রা অক্টোবর শনিবার বিকেল চারটায় প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সমস্যা নিয়ে ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজ ভার্চুয়াল মিডিয়ার মাধ্যমে এ সম্মেলনের আয়োজন করে। সংগঠণের সভাপতি ড. হাসনাত এম হোসাইন এমবিই’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাবেক ডেপুটি মেয়র আ ম ওহিদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত এ সম্মেলনে অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন স্কটল্যান্ড থেকে ড. ওয়ালি তছর উদ্দিন এমবিই ও ফয়সল হোসেইন চৌধুরী এমবিই, কেন্ট থেকে মাহিদুর রহমান, নিউক্যাসল থেকে কমিউনিটি নেতা মাহতাব মিয়া ও সৈয়দ নাদির আজিজ দরাজ, লন্ডন থেকে ট্রাইবুনাল জাজ ব্যারিষ্টার নজরুল খসরু, জালালাবাদ এসোসিয়েশনের প্রেসিডেন্ট মুহিবুর রহমান মুহিব, ব্যারিষ্টার জোছনা মিয়া, সাংবাদিক কে এম আবুতাহের চৌধুরী, সাংবাদিক শামসুল আলম লিটন, ড. এম এ আজিজ, অধ্যাপক মাওলানা আব্দুল কাদের সালেহ, মাওলানা রফিক আহমদ রফিক, ফ্রান্স থেকে সাংবাদিক রুমেল আহমদ, আমেরিকার নিউইয়র্ক থেকে ইউএসএনিউজঅনলাইন.কম ও সাপ্তাহিক জনতার কন্ঠের সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, ভার্জিনিয়া থেকে কমিউনিটি নেতা শরাফত হোসেন বাবু, হলিডে থেকে কমিউনিটি নেতা আতাউল খান, লস এঞ্জেলস থেকে এনআরবি গ্লোবাল’র প্রেসিডেন্ট তারেক বাবু, নিউইয়র্ক থেকে প্রবীণ কমিউনিটি নেতা ও সমাজসেবী হাসান আলী, কানাডা থেকে কমিউনিটি নেতা মাসুমুর রহমান বাপ্পী, সুইডেন থেকে এনামুল চৌধুরী ও শাহ আলম, কুয়েত থেকে কমিউনিটি নেতা ফয়সল আহমদ, কাতার থেকে কাজী শামিম আহসান, লুৎফুর চৌধুরী, ড. জরিনা সিরকার প্রমুখ।
অতিথি বক্তা হিসাবে বাংলাদেশ থেকে যোগ দেন সেন্টার ফর এনআরবি’র চেয়ারম্যান এস এম শেকিল আহমেদ চৌধুরী।
সভায় বক্তারা সারা বিশ্বে বসবাসরত বাংলাদেশীদের সমস্যা নিয়ে আলোচনা করেন। এসময় তারা সৌদি আরবে ফেরত যেতে যে সব বাংলাদেশী ভিসা ও টিকিটের সমস্যায় ঢাকায় দুর্ভোগ পোহাচ্ছেন তা নিরসনের জন্য বাংলাদেশ সরকারের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

সভায় বক্তারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে ফেরত যে সব প্রবাসী বিনা অপরাধে জেলে আটকা আছেন তাদের অবিলম্বে মুক্তি দাবী করেন এবং অযথা তাদের হয়রানীর প্রতিবাদ জানান।
সব বক্তারা অভিমত ব্যক্ত করে বলেন, প্রবাসী বাংলাদেশীরা বাংলাদেশের জাতীয় সম্পদ। সীমাহীন পরিশ্রম করে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠাচ্ছেন। বাংলাদেশে প্রবাসীদের সহায় সম্পত্তি রক্ষা, জান-মালের নিরাপত্তা বিধান, বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত ও দেশের উন্নয়ন কাজে শরীক হওয়ার সুযোগ তৈরির আহ্বান জানান। সভায় বসনিয়া ও হার্জ গোবিনার জঙ্গলে নিগৃহীত বাঙালিদের সহায়তা প্রদান ও বিশ্ব বাঙালির ঐক্যের উপর গুরুত্ব আরোপ করেন। তারা বাংলাদেশ বিমানের সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইটের সংবাদে সন্তোষ প্রকাশ করেন।
অতিথি বক্তা শেকিল চৌধুরী প্রবাসীদের জন্য বাংলাদেশ সরকারের বিভিন্ন সুযোগ সুবিধার উল্লেখ করে প্রবাসী বাংলাদেশীদের যে কোন ইস্যুতে সহযোগিতা ও কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
সভার সভাপতি ড. হাসনাত এম হোসেইন এমবিই তাঁর বক্তব্যে সবাইকে ধন্যবাদ জানিয়ে ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজ গঠনের প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি দেড় কোটি প্রবসীকে নিজ দেশে জাতীয় পরিচয় পত্র প্রদান, হয়রানী বন্ধ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা প্রদান সহ সর্ব প্রকার সহযোগিতা করার জন্য বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV