Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

উন্নয়ন-অধিকারসহ সকল মানবাধিকার সুরক্ষা ও অগ্রায়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ -জাতিসংঘে রাষ্ট্রদূত ফাতিমা

অনলাইন ডেস্ক পঠিত: 131 বার

প্রকাশিত: October 6, 2020 | 12:48 PM

ইউএসএনিউজঅনলাইন.কম. নিউইয়র্ক : আজ ৫ অক্টোবর জাতিসংঘ সাধারণ পরিষদের চলমান ৭৫তম অধিবেশনের আওতায় তৃতীয় কমিটির সাধারণ বিতর্কে অংশগ্রহণ করে মানবাধিকার সুরক্ষা ও অগ্রায়নের ক্ষেত্রে বাংলাদেশের অবিচল প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।
তিনি বলেন, ‘জন-কেন্দ্রিক’ ও ‘সমগ্র সমাজ কেন্দ্রিক’ দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ তার জনগণের সকল মানবাধিকারের সুরক্ষা ও অগ্রায়নে কাজ করে যাচ্ছে। সামাজিক উন্নয়ন, নারী ও বালিকাসহ সকল নাগরিকের মানবাধিকার রক্ষা, আইনের শাসন এবং এ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালীকরণ, সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদের মতো বৈশ্বিক চ্যালেঞ্জসমূহ মোকাবিলা এবং সাইবার অপরাধ ও মাদকসহ অন্যান্য অপরাধ দমনে বাংলাদেশ যে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে তা তুলে ধরেন রাষ্ট্রদূত ফাতিমা।
বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর ফলে সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকি এবং চলমান আর্থ-সামাজিক কর্মকান্ডে এর সম্ভাব্য প্রভাব মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গৃহীত ত্বরিত ও কার্যকর পদক্ষেপসমূহের কথা উল্লেখ করেন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি। জাতিসংঘ মহাসচিব কর্তৃক তৃতীয় কমিটিতে দাখিলকৃত বিভিন্ন প্রতিবেদনে মানবাধিকার রক্ষাসহ সামাজিক খাতে বাংলাদেশের অর্জনসমূহের যে স্বীকৃতি দেওয়া হয়েছে তা তুলে ধরেন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি।
রাষ্ট্রদূত ফাতিমা রোহিঙ্গা সমস্যার বিষয়টিও এই কমিটিতে তুলে ধরেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানের আলোকে এই সমস্যার সমাধানে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। রোহিঙ্গা বিষয়ে তৃতীয় কমিটিতে গৃহীতব্য রেজুলেশনটিকে সমর্থন জানাতে সদস্য দেশসমূহের প্রতি আহ্বান জানান তিনি।
কোভিড-১৯ এর দীর্ঘমেয়াদী প্রভাব সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি। বৈশ্বিক এই মহামারির কারণে এসডিজি অর্জনের ক্ষেত্রে সৃষ্ট প্রতিবন্ধকতা কাটিয়ে তুলতে “প্রচলিত কার্যধারা”-এর বাইরে এসে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।
কোভিড-১৯ এর কারণে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত তৃতীয় কমিটির এই সভা সংক্ষিপ্ত আকারে এবং সামাজিক দূরত্ব অনুসরণ করে অনুষ্ঠিত হচ্ছে।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV