Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’র বার্ষিক সাধারণ সভা ১২ ডিসেম্বর

অনলাইন ডেস্ক পঠিত: 48 বার

প্রকাশিত: October 7, 2020 | 12:11 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ করোনায় আক্রান্ত সকলের দ্রæত আরোগ্য এবং ইতিমধ্যেই মৃত্যুবরণকারি সকলের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত হলো ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’ (এবিপিসি) এর সভায়। ৪ অক্টোবর রোববার নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ইটজি চায়নিজ রেস্টুরেন্টে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত এ সভায় গৃহিত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১২ ডিসেম্বর ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এছাড়া পরবর্তী দু’বছরের জন্যে নয়া কার্যকরী কমিটির নির্বাচন উপলক্ষে বিদ্যমান ৩ সদস্যের নির্বাচন কমিশনকেই পুনর্বহাল করা হয়। কমিশনের প্রধান হচ্ছেন চ্যানেল আই’র যুক্তরাষ্ট্র প্রতিনিধি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ। সদস্যরা হলেন নোঙর টিভির সিইও জাহেদ শরিফ এবং বাংলা টিভির ভাইস প্রেসিডেন্ট কবি মিশুক সেলিম।

আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের কার্যকরী পরিষদের এই সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি বাংলাদেশ প্রতিদিন উত্তর আমেরিকা সংস্করণের নির্বাহী সম্পাদক মুক্তিযোদ্ধা লাবলু আনসার। পরিচালনা করেন সাধারণ সম্পাদক দৈনিক ইত্তেফাকের নিউইয়র্ক প্রতিনিধি শহীদুল ইসলাম। সভায় গৃহিত সিদ্ধান্ত অনুযায়ী নতুন সদস্যপদ বাছাই কমিটিতে সদস্য পপি চৌধুরীর পরিবর্তে প্রেসক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মীর ওয়াজেদ শিবলীকে অন্তর্ভুক্ত করা হয়।

এ সভায় করোনা-বিধ্বস্ত কমিউনিটিকে জাগানোর বিভিন্ন ইস্যুসহ আসন্ন জাতীয় নির্বাচনে প্রতিটি প্রবাসীকে সোচ্চার হওয়া বিষয়ে মতামত উপস্থাপন করেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি বাংলা টিভির মহাপরিচালক মীর ই শিবলী, সহ-সভাপতি ভয়েস অব আমেরিকার সাংবাদিক আকবর হায়দার কিরন, যুগ্ম-সম্পাদক এবি টিভির সিইও রিজু মোহাম্মদ, অর্থ সম্পাদক বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার আবুল কাশেম, প্রচার সম্পাদক চ্যানেল আই অনলাইনের নিউইয়র্ক প্রতিনিধি শাহ ফারুক, নির্বাহী সদস্য খবর ডটকমের সম্পাদক শিব্বীর আহমেদ, যমুনা টিভির নিউইয়র্ক প্রতিনিধি আজিম উদ্দিন অভি। আরো ছিলেন ক্লাবের সদস্য ফটো-সাংবাদিক নিহার সিদ্দিকী। সভা শেষে করোনা আক্রান্ত প্রেসিডন্ট ডোনাল্ড ট্রাম্পসহ সকলের জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় ক্লাবের সদস্য বাছাই কমিটির অন্যতম সদস্য ইসলামী টিভির মহাপরিচালক মোহাম্মদ শহিদুল্লাহ।

কমিউনিটির বৃহত্তর স্বার্থে সব ধরনের নেতিবাচক মনোভাব পরিহার করে সম্প্রীতির বন্ধন সংহত করার সংকল্পে সকলে মধ্যাহ্নভোজে মিলিত হন। ক্লাবের অন্যতম সহ-সভাপতি আকবর হায়দার কিরণের সৌজন্যে এ প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV