Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ৮৮ তম জন্ম বার্ষিকি উপলক্ষে নিউইয়র্কে আলোচনা সভা ও দোয়া মাহফিল ১৩ই অক্টোবর

অনলাইন ডেস্ক পঠিত: 28 বার

প্রকাশিত: October 7, 2020 | 4:02 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ৮৮ তম জন্ম বার্ষিকি উপলক্ষে নিউইয়র্কে ১৩ই অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় ব্রঙ্কসের এশিয়ান ড্রাইভিং স্কুলে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্র। অনুষ্ঠানে মরহুম এম সাইফুর রহমানের বর্ণাঢ্যময় জীবনের উপর একটি প্রামাণ্য ডকুমেন্টারী ও স্মরণিকার মোড়ক উন্মোচন করা হবে।
সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান হয়, ঢাকা থেকে জুম কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখবেন সংগঠনের প্রধান পৃষ্টপোষক ও মরহুম সাইফুর রহমানের জ্যেষ্টপুত্র সাবেক জাতীয় সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান, বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মাইদুর রহমান, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও বিভিন্ন স্টেট থেকে সাইফুর রহমান স্মৃতি পরিষদের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, বর্ণাঢ্য জীবনের অধিকারী বিশিষ্ট রাজনীতিবিদ ও অর্থনীতিবিদ মরহুম এম সাইফুর রহমান ১৯৩২ সালের ৬ই অক্টোবর মৌলভীবাজারের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি ২০০৯ সালের ৫ই সেপ্টেম্বর সিলেট থেকে সডক পথে ঢাকা যাওয়ার পথে ব্রাম্মনবাড়িয়ায় এক সড়ক দূর্ঘটনায় পতিত হয়ে মৃত্যু বরণ করেন। তিনি দীর্ঘ এক যুগেরও বেশী সময় বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রনালয়ের দায়িত্ব পালন করেন।
১৩ই অক্টোবরের অনুষ্তিব্য জন্ম বার্ষিকির অনুষ্ঠানে সকলকে অংশ গ্রহণ করে অনুষ্ঠানকে সফল করে তোলার আহবান জানিয়েছেন এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্র’র সভাপতি লায়েকুল হাসান তরফদার ও সাধারণ সম্পাদক আহবাব চৌধুরী খোকন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV