Thursday, 22 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

বাংলাদেশে হত্যা, ধর্ষণ ও নারীজাতি অবমাননার প্রতিবাদে যুক্তরাষ্ট্রে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

অনলাইন ডেস্ক পঠিত: 14 বার

প্রকাশিত: October 8, 2020 | 12:37 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : বাংলাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদ জানিয়ে ৭ অক্টোবর নিউইর্য়কে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় সংহতি সমাবেশ করেছেন বিভিন্ন পেশার মানুষ। বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, যুক্তরাষ্ট্র জাসদের সাধারণ সম্পাদক নুরে আলম জিকু, কবি-ছড়াকার-উপন্যাসিক দর্পন কবীর, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা জাকির হোসেন বাচ্চু, যুক্তরাষ্ট্র হিন্দু ইউনিটির আহ্বায়ক দীনেশ মজুমদার, ঢাকা গণজাগরণ গণজাগরণ মঞ্চ-এর জাকির হোসেন বনি, সম্মিলিত সাস্কৃতিক জোটের কর্মী গোপাল স্য্যনাল, প্রজন্ম একাত্তরের আহ্ববায়ক শিবলী সাদিক, যুব ইউনিয়নের সাবেক কর্মী সনজীবন কুমার, সাংস্কৃতিক কর্মী শুভ রায় প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা মুজাহিদ আনসারী।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিত্র শিল্পী তারিক হাসান, লেখক  সেলিনা আকতার তুহিন, বাংলা চ্যালেনের সম্পাদক শাহ জে চৌধুরী, এটিএন বাংলার বার্তা সম্পাদক কানু দত্ত, নাট্যকর্মী তোফাজ্জল লিটন, হিন্দু ইউনিটির নিতাই বাগচী, সনজীব কুমার ঘোষ, রাজনীতিক মীর মশিউর রহমান, হিন্দু-বৌদ্ধ-খৃীষ্টান ঐক্য পরিষদের গোবিন্দ জি. বানিয়া, হোসনে আরা চৌধুরী, প্রতীমা সরকার, নুরন্নাহার বেগম, বিপুল কে সাহা, মুক্তি সরকার,পপি ঘোষ প্রমূখ।

বক্তারা বলেন, বাংলাদেশে বিচারের দীর্ঘসূত্রিতা ও বিচার না হওয়ার একটা সংস্কৃতি তৈরি হয়েছে। বর্তমান সময়ে আমরা লক্ষ্য করছি যে সারাদেশে আশঙ্কাজনক হারে হত্যা ও ধর্ষণের মত ঘটনা বেড়ে গেছে। ধর্ষকের কোনও দল নেই। সুস্থ্য সাংস্কৃতিক চর্চাই পারে দেশের মানুষের বিবেককে জাগ্রত করতে। এখন প্রয়োজন মানুষের বিবেককে জাগ্রত করা।

বক্তারা আরো বলেন, ধর্ষণের হার কমানোর জন্য দেশের আইন প্রণেতারা কোন কাজ করছে না। তবে যারা ধর্ষণের মত জঘন্য কাজ করছে তাদের সংখ্যা সমাজে খুব বেশি না। তাই সমাজের সবাই যদি একসাথে সকল অন্যায়-অপরাধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারি তাহলে সমাজ আরো বেশি সুন্দর হবে। সন্ধান২৪.কম

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ