বাংলাদেশি আমেরিকান শিক্ষার্থী অদ্রি চৌধুরীর ‘কংগ্রেসনাল প্রোকলেমেশন’ লাভ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের নিউজারসি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির চেলসি হাইটসে বসবাসরত বাংলাদেশি আমেরিকান শিক্ষার্থী অদ্রি চৌধুরী যুক্তরাষট্রের হাই স্কুল ই স্পোর্টস লীগ ফিফা ২০২০ প্রতিযোগীতায় অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় যুক্তরাষট্রের কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউ এর কাছ থেকে ” কংগ্রেসনাল প্রোকলেমেশন” লাভ করেছে। গত ছয় অক্টোবর,মংগলবার বিকেলে জেফ ভ্যান ড্রিউ নিউজারসির মেইনল্যানডিং এর নিজ দপ্তরে অদ্রি চৌধুরীর হাতে এই ‘কংগ্রেসনাল প্রোকলেমেশন’ তুলে দেন। এছাড়া তিনি বিশেষ সম্মাননা হিসাবে যুক্তরাষট্রের কংগ্রেসের সীলমোহরযুক্ত ‘ কোনান কয়েন’ অদ্রি চৌধুরীর হাতে তুলে দেন।
নিউজারসির ‘মেইনল্যানড রিজিওনাল হাই স্কুল’ এর একাদশ গ্রেডের মেধাবী ছাএ অদ্রি চৌধুরী পড়ালেখায় বেশ কৃতিত্বের অধিকারী ।পড়ালেখার পাশাপাশি সে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিয়মিত অংশগ্রহন করে।আটলান্টিক সিটির বিভিন্ন অনুষ্ঠানে সে কবিতা আবৃত্তি করে, স্টকটন বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ‘সাউথ জার্সি পয়েটস কালেকটিভ’ এর সবচেয়ে খুদে সদস্য হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রের মূলধারার কবিদের সাথে প্রায় নিয়মিত স্বরচিত কবিতা পাঠে অংশগ্রহন করে প্রশংসিত হয়েছে।এছাড়া অদ্রি চৌধুরী বইয়ের পোকা।আটলান্টিক সিটি ফ্রি পাবলিক লাইব্রেরি আয়োজিত ‘সামার রিডিং প্রোগ্রাম’এ বিগত বছরগুলোতে সে ‘টপ রিডার’ হওয়ার গৌরব অর্জন করেছে।তাছাড়া অদ্রি চৌধুরী আটলান্টিক সিটি ‘জুনিয়র পুলিশ একাডেমী’ থেকে কৃতিত্বের সাথে প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন করেছে এবং ‘মোস্ট ইম্প্রুভড’ সনদ লাভ করেছে।
অদ্রি চৌধুরী আটলান্টিক সিটি ফ্রি পাবলিক লাইব্রেরির ‘সেরা ভলান্টিয়ার’ হওয়ারও গৌরব অর্জন করেছে।ভলান্টিয়ার সার্ভিসে অসামাণ্য অবদানের জন্য অদ্রি চৌধুরী পরপর দুই বছর যুক্তরাষ্ট্রের সম্মানীয় পুরস্কার ‘দ্য প্রেসিডেন্ট ভলান্টিয়ার এওয়ার্ড (স্বর্ণ ও রৌপ্য)’ লাভ করেছে।অদ্রি চৌধুরী জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত জাতিসংঘের অভিবাসন ও শরণার্থী বিষয়ক সংস্থা ‘সোল সাসটেইনেবল প্রোগ্রেস (এসএসপি)’এর আমন্ত্রণে আন্তঃপ্রজন্ম সংলাপ (ইন্টার জেনারেশনাল ডায়লগ)এ অংশগ্রহন করে।উক্ত সংলাপে খুদে অংশগ্রহনকারী হিসাবে তার ক্ষুরধার বক্তব্যের জন্য সংলাপে উপস্থিত বিদগ্ধজনের প্রশংসায় সে স্নাত হয়।
অদ্রি চৌধুরী বিগত সময়ে নিউজারসি স্টেট সিনেটর ক্রিস ব্রাউন এর কাছ থেকে সিনেট কমান্ডেশন সনদ, ইউএস সিনেটর করি বুকার ও বব মেনেনডেজ, ইউএস কংগ্রেসম্যান ফ্রাঙ্ক লোবিওনডো,নিউজারসি রাজ্যের প্রাক্তন গভর্নর ক্রিস ক্রিস্টি,বর্তমান গভর্নর ফিল মারফি , নিউজারসি রাজ্যের প্রাক্তন সিনেটর জিম হুইলান ও কলিন বেল,আটলান্টিক কাউনটি শেরিফ এরিক শেফলার, আটলান্টিক সিটির প্রাক্তন মেয়র ডন গার্ডিয়ান, ফ্রাংক গিলিয়াম প্রমুখের কাছ থেকে ‘সম্মাননা পএ’ লাভ করেছে।অদ্রি চৌধুরী বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটি সম্মাননা পুরস্কার,বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি সম্মাননা পুরস্কার, কাক আটলান্টিক সম্মাননা পুরস্কার, AAA সনদ পুরস্কার সহ বহু পুরস্কার লাভ করেছে। অদ্রি চৌধুরীর প্রিয় ব্যক্তিত্ব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,প্রিয় কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি নজরুল ইসলাম।
বাংলাদেশ ক্রিকেট দল তার প্রিয় ক্রিকেট দল। ছড়াকার সুব্রত চৌধুরী ও লাকী চৌধুরীর কনিষ্ঠ পুএ অদ্রি চৌধুরী বাবা-মার সাথে সাত বছর বয়সে যুক্তরাষ্ট্রে আসে। সে কম্পিউটার বিজ্ঞানে উচ্চতর ড্রিগ্রী অর্জন শেষে মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে চায়।তার পৈতৃক নিবাস বাংলাদেশের চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নে। অদ্রির পিতামহ দীপেশ চৌধুরী ও পিতামহী রাধা চৌধুরী, মাতামহ শৈবাল শংকর চৌধুরী ও মাতামহী স্বর্গীয়া রানী চৌধুরী।অদ্রি চৌধুরীর সাফল্যের পিছনে বাবা-মা,বড় ভাইয়ের আন্তরিক সহযোগিতা বেশ বড় ভূমিকা রেখেছে।ভবিষ্যত সাফল্যের জন্য সে সবার আশীর্বাদ প্রার্থী।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030