Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

বঙ্গবন্ধুর ঘাতক রাশেদকে বহিষ্কারের স্মারকলিপিতে যুক্তরাষ্ট্রে গণস্বাক্ষর অভিযান

অনলাইন ডেস্ক পঠিত: 80 বার

প্রকাশিত: October 10, 2020 | 9:50 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : বঙ্গবন্ধুর ঘাতক হিসেবে মৃত্যুদন্ডে দন্ডিত রাশেদ চৌধুরীকে অবিলম্বে গ্রেফতার করে বাংলাদেশে পাঠিয়ে দেয়ার জন্যে এটর্নী জেনারেল উইলিয়াম বারকে স্মারকলিপি দেয়া হবে। এ উপলক্ষে গণ-স্বাক্ষর অভিযানে নেমেছে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখা।

সেক্রেটারি আব্দুল কাদের মিয়া জানান, জাতিরজনকের ঘাতক মিথ্যা তথ্য দিয়ে এসাইলাম পেয়েছে যুক্তরাষ্ট্রে। সেটি গভীরভাবে পর্যালোচনা করছেন ইউএস এটর্নী জেনারেল উইলিয়াম বার। এজন্যে আমরা তাঁকে অভিনন্দন জানিয়েছি। এখন সময় হচ্ছে ঘাতক রাশেদের এসাইলাম বাতিল করে বাংলাদেশের আদালতে সোপর্দ করার।

আব্দুল কাদের মিয়া বলেন, প্রতিটি অঙ্গরাজ্যের সচেতন প্রবাসী বাঙালির প্রতি অনুরোধ জানাচ্ছি গণস্বাক্ষর অভিযানে অংশ নেয়ার জন্যে। মুজিববর্ষেই ঘাতক রাশেদকে প্রদত্ত মৃত্যুদন্ডের রায় কার্যকর করা সম্ভব হলে জাতি কলংক মুক্তির ক্ষেত্রে আরেকধাপ এগুবে-এতে সন্দেহ নেই।

প্রসঙ্গত: উল্লেখ্য, ইতিপূর্বে এটর্নী জেনারেলের প্রতি আকুল আবেদন জানানো হয়েছে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে তার এসাইলাম বাতিলের পর বহিষ্কারের জন্যে। আরো উল্লেখ্য, গত বছর জাতিসংঘে সাধারণ অধিবেশনে যোগদানকালে প্রেসিডেন্ট ট্রাম্পকে ঘাতক রাশেদ চৌধুরীর বিরুদ্ধে প্রদত্ত রায়ের কপি হস্তান্তর করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV