Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন উপলক্ষে ‘নিসচা’ যুক্তরাষ্ট্র শাখার জুম কনফারেন্স ২২শে অক্টোবর

অনলাইন ডেস্ক পঠিত: 73 বার

প্রকাশিত: October 10, 2020 | 10:34 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : আগামী ২২শে অক্টোবর বাংলাদেশের সাথে তাল মিলিয়ে যুক্তরাষ্ট্রে জাতীয় সড়ক নিরাপদ দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সম্পন্ন করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) যুক্তরাষ্ট্র শাখা। ‘মুজিব বর্ষের শপথ, সড়ক করব নিরাপদ’ এই স্লোগানকে সামনে রেখেই এবার পালিত হবে জাতীয় নিরাপদ সড়ক দিবস। গত ৬ই অক্টোবর সন্ধ্যা ৭ টায় নিউইয়র্কের জ্যামাইকায় পানসি রেস্টুরেন্টে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন নিসচা যুক্তরাষ্ট্র শাখার আহ্বায়ক ইসমাইল হোসেন স্বপন এবং সভা পরিচালনা করেন সদস্য সাদিয়া নূর। সভার শুরুতেই ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সড়ক দুর্ঘটনা রোধে প্রতিনিয়ত আন্দোলন করে যাওয়া একমাত্র সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর উদ্যোক্তা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের প্রয়াত স্ত্রি জাহানারা কাঞ্চনসহ এই পর্যন্ত দেশে ও প্রবাসে সড়ক দুর্ঘটনায় এবং করোনা মহামারিতে নিহত সকলের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনির হোসেন। সভায় কমিউনিটির প্রবীণ ব্যক্তিত্ব ছদরুন নূরকে সর্বসম্মতিক্রমে সংগঠনের উপদেষ্টা করা হয় এবং নতুন সদস্য স্বাধীন মজুমদার, সাদিয়া নূর, শামিম আহমেদ, হিউবারট হালদার ও আসমা আক্তার সুমীকে স্বাগত জানানো হয়। সভায় করোনা মহামারিতে সকলের নিরাপত্তার কথা ভেবে আগামী ২২শে অক্টোবরের জাতীয় সড়ক নিরাপদ দিবস জুম ভিডিও কনফারেন্সের মাধ্যমে পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

নিরাপদ সড়ক চাই (নিসচা) যুক্তরাষ্ট্র শাখার প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য এ বি এম ওসমান গনি, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ফকরুল আলম, মুক্তিযোদ্ধা ওমর ফারুক খসরু ও নুরুল মুস্তাফা রইসি, মূলধারার রাজনীতিবিদ ফকরুল ইসলাম দেলোয়ার, ওমেন বার এসোসিয়েশনের প্রেসিডেন্ট এটর্নি সোমা সাইদ, সিজিআই প্রেসিডেন্ট মিজান চৌধুরী, সংগঠনের সদস্য রওশন বেগম সোনিয়া, রনি ইসলাম, সুলতান মাহমুদ শামিম, শাহিনুর আলম শাহিন, আব্দুল গাফফার বাবু, সামিউল হাসান প্রমুখ 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV