Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

সিটি বিএনপির ইফতার মাহফিল

অনলাইন ডেস্ক পঠিত: 183 বার

প্রকাশিত: August 30, 2011 | 9:46 PM

নিউইয়র্ক :গত ২৫শে আগষ্ট ব্রুকলীনের একটি রেষ্টুরেন্টে নিউইয়র্ক সিটি বিএনপির উদ্যোগে এক বিরাট ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলীয় চীফ হুইপ জনাব জয়নাল আবেদীন ফারুক এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোস্তফা কামাল পাশা বাবুল। মাগুরা থেকে এমপি নির্বাচনে দলীয় প্রার্থী আঃ সালাম। সভায় কোরআন তেলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন সিটি বিএনপি�র সম্মানিত সহ সভাপতি জনাব মাওলানা ফখরুল ইসলাম মাসুম। সভায় বক্তব্য রাখেন সরাফত হোসেন বাবু, আবুল কাশেম, নুর মোহাম্মদ, কাজী আজম, জহির মোল্লা, বেলাল মাহমুদ, জসীম উদ্দিন ভূঁইয়া, মাওলানা আতিক, আঃ খালেক আকন্দ, সাইদুর রহমান সাইদ, বদরুল হক আজাদ, এ. কে. এম মোস্তফা, জাকির হাওরাদার, হাজী কামাল উদ্দীন, এম এ বাতেন, আতাউর রহমান আতা, মোঃ ইলিয়াস, মুসা হায়দার, আঃ মান্নান, জাহাঙ্গীর আলম, শাহাদাৎ হোসেন রাজু, রুহুল আমিন নাসির, কামরুল সিদ্দিকী, রিংকু।

সভা পরিচালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল খালেক। সভায় জয়নাল আবেদী ফারুক এমপি দেশ বাচাঁতে, মানুষ বাচাঁতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের এক যোগে হিংসা বিদ্বেষ ভুলে কাজ করার আহবান জানান, তিনি দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, আগে খালেদা জিয়া, তারেক রহমান, আরাফাত রহমানকে তথা জিয়া পরিবারকে বাচাঁন,পরে পদবীর জন্য তদবীর করুন। অন্যথায় এই সরকার বিএনপি নামের দলটিকেই নিঃশেষ করে ফেলবে।সরাফত হোসেন বাবু, মোস্তফা কামাল পাশা, বেলাল মাহমুদ, মাওঃ আতিক, বদরুল আজাদ সহ অন্যান্য নেতারা আগে আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে এই সরকারের বিদায় ঘন্টা বাজানোর আহবান জানান।
একেএম মোস্তফা, হাজী কামাল উদ্দীন, মুসা হায়দার, রিয়াজ চৌধুরী, আতাউর রহমান আতা ও আঃ বাতেন সবাইকে দেশ নেত্রীর নির্দেশক্রমে এক যোগে কাজ করার আহবান জানান।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খোরশেদ আলম মেম্বার, প্রফেসার আঃ মতিন, সাকির আলম মজুমদার, চিত্ত রঞ্জন সিংহ, নজরুল ইসলাম, মামুনুর রশিদ রিপন, নুরুল ইসলাম নুরু, আঃ মজিদ সহ সর্বস্তরের নেতা কর্মীবৃন্দ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV