Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

উত্তর আমেরিকার সর্বত্র মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

অনলাইন ডেস্ক পঠিত: 11 বার

প্রকাশিত: August 30, 2011 | 9:57 PM

পিবিসি২৪ : উত্তর আমেরিকার সর্বত্র আজ মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্যদিয়ে সেখানে অবস্থানরত মুসলমানরা
ঈদ উদযাপন করছেন। তবে ঘূর্ণিঝড় আইরিনের তাণ্ডব থাকায় প্রবাসী বাংলাদেশিদের ঈদ উদযাপন প্রস্তুতিতে কিছুটা ভিন্নতা পেয়েছে।


দূর-দূরান্তের রাজ্যগুলো থেকে লোকজন ছুটে এসেছেন নিউইয়র্কে। দেশের মতো ঈদ উদযাপনের প্রস্তুতি সর্বত্র। যুক্তরাষ্ট্রে চলমান অর্থনৈতিক মন্দা সত্ত্বেও মুসলমানেরা প্রধান উত্সব ঈদ পালনের প্রস্তুতি নিয়েছেন যে যার সাধ্য-মত। নিউইয়র্কে ঈদের প্রধান প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে খোলা মাঠে। আবহাওয়া অনুকূল থাকায় জ্যামাইকা, ম্যানহাটন, ব্রুকলিন, জ্যাকসন হাইটস ও অ্যাস্টোরিয়ায় একাধিক জামাত অনুষ্ঠিত হচ্ছে। এ সব স্থানে সকাল সাড়ে ৭টা থেকে ১০টা পর্যন্ত একাধিক জামাত অনুষ্ঠিত হয়েছে।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন মসজিদ, ইসলামিক সেন্টার, পার্ক, ও খোলা ময়দানে ঈদের জামায়াতে হাজার হাজার ধর্মপ্রান মুসলমান ঈদের জামাতে শামিল হন। ঈদের নামায শেষে দোয়ায় বাংলাদেশ, মুসলিম উম্মাহ, ও বিশ্বশান্তির জন্য মহান আল্লাহর সাহায্য কামনা করা হয়। ঈদুল ফিতর উপলক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা  বিশ্ব মুসলিমকে শুভেচ্ছা
জানিয়েছেন। পবিত্র এ দিনের মূল্যবোধ মুসলমান ও অন্য ধর্মাবলম্বীরা ভাগ করে নিতে পারেন বলেও মন্তব্য করেছেন তিনি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV