বাংলাদেশী আমেরিকান রিপাবলিকান এলায়েন্স’র মিট এন্ড গ্রিট
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : বাংলাদেশী আমেরিকান রিপাবলিকান এলায়েন্স’র মিট এন্ড গ্রিট অনুষ্ঠিত হয় ১১ অক্টবর সন্ধ্যায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিথ ছিলেন কুইন্স কাউন্টি রিপাবলিকান পার্টির চেয়ারওম্যান জোয়ান আরিওলা এবং ব্রঙ্কস কাউন্টি রিপাবলিকান পার্টির চেয়ারম্যান মাইকেল রেনডিনো। কুইন্স কাউন্টি রিপাবলিকান পার্টির চেয়ারওম্যান জোয়ান আরিওলা নিউইয়র্ক স্টেট রিপাবলিকান পার্টির সেক্রেটারি এবং এই নভেম্বর ইলেকশনে কুইন্স বোরো প্রেসিডেন্ট পদপ্রার্থী।
অনুষ্ঠানে অতিথির মধ্যে উপস্থিত ছিলেন ডিসট্রিক্ট ১৪ তে কংগ্রেস এ পদপ্রার্থী জন কামিংস, ডিসট্রিক্ট ১৩ তে স্টেট সেনেট এর পদপ্রার্থী হেইজুস গঞ্জালেয এবং কুইন্স কাউন্টি সুপ্রিম কোর্ট জাসটিস এর পদপ্রার্থী জন স্পাটারো।
কোভিড-১৯ বিধিনিষেধ এর জন্য অল্প সংক্ষক বোর্ড মেম্বার হেডকোয়ার্টরে স্বয়ং উপস্থিথ হয়ে এই অতিথিদের স্বাগত জানান। তাঁদের পাশাপাশি সংগঠনের চেয়ারম্যান নাসির খান পল এবং অন্যান্য বোর্ড মেম্বাররা অনলাইন জুম এর মাধ্যমে এই অনুষ্ঠানে যোগ দান করেন।
সংগঠনের মেম্বার সেক্রেটারি প্রিয়তোষ দে ও মিডিয়া ডাইরেক্টর সৈয়দা হোসেনের যৌথ সঞ্চালনায় এই সভায় চেয়ারম্যান শুভেচ্ছা বক্তব্য রাখেন। চীফ কো-অর্ডিনেটর মোস্তাক চৌধুরী সংগঠনের সংক্ষিপ্ত বিবরণী দেন।
দলের কো-চেয়ারম্যান বিদ্যুৎ সরকার, কো-চেয়ারম্যান এস এম ইকবাল সংগঠনের ভূমিকা নিয়ে কথা বলেন।
চেয়ারম্যান পল খান ও সিনিয়র ভাইস চেয়ারম্যান ইসমাইল খানের জোরালো বক্তব্য ছাড়াও সংগঠনের নেতৃবৃন্দ থেকে বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা ও প্রচারণা কমিটির আহবায়ক খসরুল আলম, যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন, ট্রেজারার নির্মল পাল, প্রেস ডাইরেক্টর কাজি কাইয়ুম, বোর্ড মেম্বার সমর রায় ও সনজিত ঘোষ, কো-অর্ডিনেটর প্রকাশ দাশগুপ্ত ও পরেশ ধর, কিশোর হীরা, অনুকূল অধিকারী ও অন্যান্য রিপাবলিকান নেতৃবৃন্দ।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030