মান্নান হীরার রচনা ও পরিচালনায় ইনডেমনিটি নাটকের মাধ্যমে সভ্য সংস্কৃতি বিবর্জিত নাটক মঞ্চস্থ : যুক্তরাষ্ট্র জাসাসের সমাবেশে চিত্রনায়ক হেলাল খান
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : নিউইয়র্কে যুক্তরাষ্ট্র জাসাসের মানববন্ধন এবং প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে জাসাসের কেন্দ্রীয় সেক্রেটারি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য হেলাল খান বলেছেন, ‘মান্নান হীরার রচনা ও পরিচালনায় ইনডেমনিটি নাটকের মাধ্যমে সভ্য সংস্কৃতি বিবর্জিত নাটক মঞ্চস্থ করা হচ্ছে সুপরিকল্পিতভাবে।’ এই নাটকের সাথে সংশ্লিষ্টদের প্রতি ঘৃণা, নিন্দা ও প্রতিবাদ জানিয়ে চিত্রনায়ক হেলাল খান আরো বলেছেন, ‘নাটকটি মূলত: ১৯৭৫ সালের ২৬ সেপ্টেম্বর রাষ্ট্রপতি খোন্দকার মোস্তাক আমেদের জারি করা ইনডেমনিটি অধ্যাদেশ নিয়ে। অথচ সেই সত্য বিকৃত করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের নাম যুক্ত করা হয়েছে এবং তা উপস্থাপন করা হয়েছে।’ হেলাল খান বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির জন্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা এবং এহেন অবস্থার অবসানে শান্তিপূর্ণ আন্দোলনের প্রস্তুতি গ্রহনের আহবান জানান দেশ ও প্রবাসে জাতীয়তাবাদি চেতনায় উজ্জীবিতদের প্রতি।
দিনভর বৃষ্টি উপেক্ষা করেই ১২ অক্টোবর সোমবার অপরাহ্নে ‘ইমডেমনিটি’ নাটকটি অবিলম্বে নিষিদ্ধ এবং এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় প্রথমে মানববন্ধন করেন যুক্তরাষ্ট্র জাসাসের নেতা-কর্মীরা। এরপর সকলে জড়ো হন নিকটস্থ ‘ইটজি চায়নিজ রেস্টুরেন্ট’র মিলনায়তনে। যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি ও কেন্দ্রীয় জাসাসের আন্তর্জাতিক সম্পাদক আলহাজ্ব আবু তাহেরের সভাপতিত্বে এ প্রতিবাদ সমাবেশ সঞ্চালনা করেন জাসাস কেন্দ্রীয় কমিটির মানবাধিকার সম্পাদক সোহরাব হোসেন। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা মোশারফ হোসেন সবুজ, জাসাসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক গোলাম ফারুক শাহীন, যুবদলের কেন্দ্রীয় নেতা এম এ বাতিন, জাসাসের কেন্দ্রীয় প্রবাসী কল্যাণ সম্পাদক শহিদুল ইসলাম আকন্দ, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সেক্রেটারি মাজহারুল ইসলাম জনি। বক্তারা অভিযোগ করেন যে, বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসের অভিপ্রায়ে বেগম খালেদা জিয়াকে সাজানো মামলায় দন্ড দেয়া হয়েছে। গভীর ষড়যন্ত্র চালানো হচ্ছে তিনবারের প্রধানমন্ত্রী বেগম জিয়াকে মেরে ফেলার। এহেন অবস্থা সম্পর্কে সকলকে সজাগ থাকার অনুরোধ জানান নেতৃবৃন্দ।
সমাবেশে আরো ছিলেন জাহাঙ্গির সোহরাওয়ার্দি, ওয়েস আহমেদ, শাহাদৎ হোসেন সবুজ, সিদ্দিক হুসেন রুবেল, আফরোজা বেগম রোজি, ইরফান আহমেদ কাউসার, দারাদ আহমেদ, আব্দুল হাকিম, সুলতান খান, সুমন রহমান, সোনিয়া আকতার প্রমুখ। সমাপনী বক্তব্যে জাসাস সভাপতি আবু তাহের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্বেও বিপুলভাবে সাড়া দেয়ার জন্যে। এনআরবি নিউজ
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes