Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফের আরোগ্য কামনায় যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের দোয়া-মাহফিল

অনলাইন ডেস্ক পঠিত: 59 বার

প্রকাশিত: October 13, 2020 | 12:35 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এমপির আরোগ্য কামনায় ১১ অক্টোবর রোববার সন্ধ্যায় নিউইয়র্কে এক দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার এ অনুষ্ঠানে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ বীর চট্টলার এই রাজনীতিকের করোনা-মুক্তির জন্যে প্রবাসে অনেকেই রোজাব্রত পালন করছেন বলে উল্লেখ করা হয় এই অনুষ্ঠানে। বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সেক্রেটারি এবং নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের অন্যতম ভাইস প্রেসিডেন্ট হাজী আব্দুল কাদের মিয়া সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন হচ্ছেন আমার মত মুজিব আদর্শের কর্মীদের প্রেরণার উৎস। তাকে আমরা রাজনীতিতে অভিভাবক হিসেবে বিবেচনা করি। তাই তার করোনায় আক্রান্ত হওয়ার সংবাদে সকলেই চিন্তিত।

মাওলানা সুলতান মাহমুদের নেতৃত্বে অনুষ্ঠিত এ দোয়া-মাহফিলে নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন কাজী জাফরউল্লাহ, মোস্তফা কামাল পাশা মানিক, জহিরুল ইসলাম ইরান, আবুল বাশার ভ’ইয়া, আলমগীর কবির, আব্দুল জলিল, এম কে রিপন মোল্লাহ, মাহফুজুর রহমান দুলাল, এটিএম মাসুদ, শাকিল আহমেদ, এ টি এম রানা, মো. দুলাল প্রমুখ।

মোনাজাতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সুস্বাস্থ্যও কামনা করা হয়। শেষে বঙ্গবন্ধুর ঘাতক হিসেবে মৃত্যুদন্ডপ্রাপ্ত রাশেদ চৌধুরীর এসাইলাম বাতিল করে অবিলম্বে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে পাঠিয়ে দেয়ার অনুরোধ জানিয়ে ইউএস এটর্নী জেনারেল উইলিয়াম বার সমীপে দেয়ার জন্যে প্রস্তুতকৃত স্মারকলিপিতে সকলের স্বাক্ষর নেয়া হয়। এনআরবি নিউজ

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV