নিউজার্সির প্যাটারসন সিটি আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : নিউজার্সি স্টেটের প্যাটারসন সিটি আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। শাহেক হোসেনকে আহ্বায়ক শাইকুল ইসলাম নাঈম, নাহাদ চৌধুরী (সানিয়াত), রাজু খান, দ্বীপ্ত রায়, জাহেদ আহমেদ, জাহেদ আহমেদ, সজিব আহমেদ চৌধুরী রুবেল এবং আবুল কালামকে যুগ্ম আহ্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। এউপলক্ষে গত ১০ অক্টোবর শনিবার রাতে প্যাটারসন সিটির ২৭১ ইউনিয়ন এভিনিউতে অবস্থিত নিউজার্সি স্টেট আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সভাপতিত্ব করেন নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সভাপতি আজমল আলী। নিউজার্সির প্যাটারসন সিটি আওয়ামী লীগের বিপুল সংখক নেতৃবৃন্দ উপস্থিতে ওই সভায় সর্বসম্মতিক্রমে ঐ কমিটি গঠন করা হয়। এসময় সেখানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দে বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক রকিবুল হাছান রিপন, সাংগঠনিক সম্পাদক সাঈদ উর রহমান, সাদিক রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সিটি কমিশনার ইমরান হোসাইনসহ প্যাটারসন সিটি আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
সভা শেষে নিউজার্সি স্টেট আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রাসেল মাহমুদ নিউজার্সি থেকে সংবাদপত্রে প্রেরিত এক বার্তায় জানান, নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সভাপতি আজমল আলী ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দে বাবলু যুক্তরাষ্ট্রের নিউজার্সি স্টেটের প্যাটারসন সিটিতে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদসহ সংশ্লিষ্ট সকলের পরামর্শক্রমে প্যাটারসন সিটি আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি অনুমোদন করেছেন । এই কমিটিকে আগামী ১৮০ দিনের মধ্যে সম্মেলন আয়োজন করার জন্য নির্দেশ প্রদান করেছেন।
নবগঠিত এই আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন : নিয়াজ নাদিম, কামাল পাশা, নোমান বারি, আব্বাস উদ্দীন, সাব্বির আহমেদ, রেদোয়ান আহমেদ, জগলুল পাশা, আহমেদ রুমান, বিলাল আহমেদ, রাহিন খান, নাজমুল ইসলাম, রিফাত হোসেন, রুবেল হোসেন, নুরুল হাসান জীবন, নাজমুল ইসলাম জাহান, আনোয়ার পাশা, বাবুল মিয়া, সুমন আহমেদ,আজাদুর রহমান আজাদ, ফয়াজ আহমেদ, জাহিদ হোসেন, শহিদ আহমেদ ও আরমানুর রহমান।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes