Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

বাংলাদেশী ক্রিকেট লীগ টি-থার্টি’র ফাইনাল শনিবার : সেমিফাইনালে অল স্টার এবং এনওয়াই পাইরার্স জয়ী

অনলাইন ডেস্ক পঠিত: 59 বার

প্রকাশিত: October 15, 2020 | 3:05 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : বাংলাদেশী ক্রিকেট লীগ অফ ইউএসএ আয়োজিত ‘বাংলাদেশ ক্রিকেট লীগ’র টি-থার্টি এর সেমিফাইনাল খেলায় অল স্টার ক্লাব এবং এনওয়াই পাইরার্স ক্রিকেট ক্লাব জয়লাভ করে ফাইনালে উঠেছে। আগামী ১৭ অক্টোবর শনিবার সকাল ১০টায় নিউইর্য়কের কুইন্সের ড. ড্রু মাঠে এই দল দু’টির মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ‘বাংলাদেশ ক্রিকেট লীগ’-এর সেমিফাইনালে খেলা দু’টি গত ১০ অক্টোবর শনিবার পৃথক দুটি মাঠে অনুষ্ঠিত হয়। খবর ইউএনএ’র।
কুইন্সের ড. ড্রু মাঠে অনুষ্ঠিত দিনের প্রথম সেমি ফাইনাল খেলায় নিউইয়র্ক ফেয়ারলেস ক্রিকেট ক্লাবকে ৪ উইকেটে পরাজিত করে নিউইয়র্ক অল স্টার ক্রিকেট ক্লাব ফাইনালে নিজেদের আসন নিশ্চিত করে। নিউইয়র্ক ফেয়ারলেস টসে জয়লাভ করে ২৫ ওভার ১ বলে সব কটি উইকেট হারিয়ে ১০৬ রান সংগ্রহ করে। খেলায় নিউইয়র্ক ফেয়ারলেসের ব্যাটসম্যান জনি ২৫ ও আসিফ ২২ রান করেন এবং নিউইয়র্ক অলষ্টারের বোলার সেন্টু ৪টি ও দর্জি ৩টি করে উইকেট নেন।
জবাবে নিউইয়র্ক অল স্টার ক্রিকেট ক্লাব ২৭ ওভার ৪ বলে ৬ উইকেট হারিয়ে ১০৭ রান করে জয় লাভ করেন। খেলায় অল স্টারের জামিল ৪৩ ও সুমন ব্যাপারী ১৮ রান করেন এবং নিউইয়র্ক ফেয়ারলেসের বোলার রাসেল ৩টি ও সুমন খান ২টি করে উইকেট নেন। নিউইয়র্ক অল স্টার ক্রিকেট ক্লাবের জামিল ৪৩ রান করে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
অপরদিকে বেজলী পন্ড পার্কের মাঠে অনুষ্ঠিত দিনের অপর সেমি ফাইনাল খেলায় ইউনাইটেড ফাইটার্স ক্রিকেট ক্লাবকে ১ উইকেটে পরাজিত করে এনওয়াই পাইরার্স ক্রিকেট ক্লাব ফাইনালে উত্তীর্ণ হয়। ইউনাইটেড ফাইটার্স ক্রিকেট ক্লাব টসে জয়লাভ করে নির্ধারিত ৩০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬১ রান সংগ্রহ করে। ইউনাইটেড ফাইটার্সের মিন্ময় ২৭ ও হাসিব ২৬ রান করেন এবং এনওয়াই পাইরার্সের হাসনাত ও সম্পত ২টি করে উইকেট নেন।
জবাবে এনওয়াই পাইরার্স ক্রিকেট ক্লাব ৩০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬২ রান সংগ্রহ করে। এনওয়াই পাইরার্সের আকরাম ৭০ ও হাসনাত ২৮ রান করেন এবং ইউনাইটেড ফাইটার্সের রানা জামান ও হাসিব ৩টি করে উইকেট নেন। এনওয়াই পাইরার্স ক্রিকেট ক্লাবের খেলোয়াড় আকরাম ৭০ রান করে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
সংশ্লিষ্টরা জানান, আগামী ১৭ অক্টোরব শনিবার সকাল ১০টায় কুইন্সের ড. ড্রু মাঠে নিউইয়র্ক অল স্টার ক্রিকেট ক্লাব এবং এনওয়াই পাইরার্স ক্রিকেট ক্লাবের মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। সকল ক্রিকেটপ্রেমীকে মাঠে এসে ফাইনাল খেলা দেখার জন্য বাংলাদেশী ক্রিকেট লীগের প্রেসিডেন্ট জিয়া ও ভাইস-প্রেসিডেন্ট মনি আমন্ত্রণ জানিয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV