Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

নিউইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচনে মোহাম্মদ এন মজুমদারের সমর্থনে ব্রঙ্কস বাংলাদেশ উইমেন’স এসোসিয়েশনের ফান্ডরেজিং (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 144 বার

প্রকাশিত: October 17, 2020 | 1:36 PM

https://www.facebook.com/watch/?v=349607306149681

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক সিটি কাউন্সিলে ২০২১ সালের ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নিবার্চনে ডিস্ট্রিক্ট ১৮ থেকে বাংলাদেশি আমেরিকান প্রার্থী মোহাম্মদ এন মজুমদারের সমর্থনে ফান্ডরেজিং করেছে ব্রঙ্কস বাংলাদেশ উইমেন’স এসোসিয়েশন। ১৬ অক্টোবর শুক্রবার রাতে ব্রঙ্কসের বাঙালী অধ্যুষিত স্টারলিং-বাংলাবাজার এভিনিউর বাফা মিলনায়তনে এ ফান্ডরেজিং অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ স্সোইটির সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগের পরিচালনায় এবং ব্রঙ্কস বাংলাদেশ উইমেন’স এসোসিয়েশনের প্রেসিডেন্ট ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আসন্ন নির্বাচনে মোহাম্মদ এন মজুমদার বাংলাদেশী কমিউনিটির সার্বিক সহযোগিতা কামনা করে নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্রঙ্কস বাংলাদেশ উইমেন’স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শামিম আরা বেগম, সদস্য মুন্নুজান চৌধুরী নীলা, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি এ ইসলাম মামুন, সাংবাদিক শামিম আহমেদ প্রমুখ।

এ সময় ব্রঙ্কস বাংলাদেশ উইমেন’স এসোসিয়েশনের সদস্য ফারজানা ইয়াসমিন, নায়ার সুলতানা, নুসরাত লীমা, কমিউনিটি এক্টিভিস্ট এহসানুল হক সানী, আবুল বাশার সহ কমিউনিটি’র বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় মোহাম্মদ এন মজুমদার তার সমর্থনে এ ফান্ডরেজিং আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশী কমিউনিটিকে সেবা প্রদানের লক্ষ্যেই নিউইয়র্ক সিটি কাউন্সিলে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচিত হলে কমিউনিটির অধিকার রক্ষা সহ বিভিন্ন সমস্যা সমাধানে আন্তরিক ভূমিকা রাখবো।

সমাবেশে বক্তারা আসন্ন নির্বাচনে মোহাম্মদ এন মজুমদারকে নিউইয়র্ক সিটির প্রথম বাংলাদেশী-আমেরিকান কাউন্সিলম্যান হিসেবে নির্বাচিত করে বাংলাদেশী কমিউনিটির জন্য ইতিহাস রচনার আহ্বান জানান।
উল্লেখ্য, ২০২১ সালের ২২ জুন মঙ্গলবার নিউইয়র্ক সিটি কাউন্সিলের ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV