বাংলাদেশের পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের আরোগ্য কামনায় নিউইয়র্কে দোয়া-মাহফিল (ভিডিও)
https://www.facebook.com/watch/?v=624031241606804
ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান, এমপির আরোগ্য কামনায় গত ১৭ অক্টোবর শনিবার সন্ধ্যায় নিউইয়র্কে এক দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদে আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনক এবং যুক্তরাষ্ট্র প্রবাসী জগন্নাথপুর উপজেলাবাসী এ দোয়া-মাহফিলের আয়োজন করে। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনকের প্রেসিডেন্ট মূলধারার রাজনীতিক আবদুস শহীদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নিউইয়র্ক সিটি কাউন্সিলে ২০২১ সালের ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নিবার্চনে ডিস্ট্রিক্ট ১৮ থেকে সম্ভাব্য প্রার্থী মোহাম্মদ এন মজুমদার, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র সভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল, মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনকের সহ সভাপতি এডভোকেট নাসির উদ্দিন প্রমুখ।

পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও মিলাদ পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের খতিব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া। দোয়া পরিচালনা করেন পার্কচেস্টার জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ মঈনুল ইসলাম। মুনাজাতে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের আশু রোগ মুক্তি কামনা করা হয়।

দোয়া-মাহফিলে বাংলাবাজার জামে মসজিদের সাধারণ সম্পাদক মো. লালন আহমেদ, কোষাধ্যক্ষ ইকবাল হোসেন, কমিউনিটি এক্টিভিস্ট অ্যাডভোকেট আলাউদ্দিন. ইফতেখার সিরাজ. আব্দুল নাঈম শরীফ. হাফিজুর রহমান. জুনায়েদ আহমেদ. শাহ আলম, শাহিন কামালী সহ বিপুল সংখ্যক মসল্লী উপস্থিত ছিলেন।
বক্তরা বলেন, পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এমএ মান্নান সুনামগঞ্জবাসীর অভিভাবক, প্রেরণার উৎস। তার করোনায় আক্রান্ত হওয়ার সংবাদে সকলেই চিন্তিত। এই বরেণ্য রাজনীতিকের করোনা-মুক্তির জন্যে প্রবাসে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes