Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে দিরাই এসোসিয়েশন অব ইউএসএ’র বর্ণাঢ্য অভিষেক (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 115 বার

প্রকাশিত: October 19, 2020 | 5:18 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেলো প্রবাসে বাঙালীদের নতুন সংগঠন দিরাই এসোসিয়েশন অব ইউএসএ’র বর্ণাঢ্য অভিষেক। গত ১৮ অক্টোবর, ২০২০ রোববার সন্ধ্যায় ব্রঙ্কসের বাংলা গার্ডেন পার্টি হলে এ অভিষেক অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক দিরাই প্রবাসীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই অভিষেক। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

সংগঠনের ট্রাস্টি বোর্ড সদস্য ও সুনামগঞ্জ জেলা সমিতির উপদেষ্টা ছদরুন নূর কমিটির নব নির্বাচিত সভাপতি মুশাহিদ চৌধুরীকে শপথ বাক্য পাঠ করান। পরে সভাপতি মুশাহিদ চৌধুরী নব নির্বাচিত অন্যান্য কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান।
অনুষ্ঠানে নব নির্বাচিত সভাপতি মুশাহিদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোতাহার হোসেন রুবেলের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সদ্য ট্রাস্টি বোর্ড সদস্য ছদরুন নূর, তোফায়েল আহমেদ চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তারা।

অভিষিক্তরা হলেন : সভাপতি মুশাহিদ চৌধুরী, সহ সভাপতি চান মিয়া, মো. রেহান মিয়া ও রিটন রায়, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন রুবেল, সহ সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু সালেহ চৌধুরী, কোষাধ্যক্ষ মোফাজ্জল সহীদ চৌধুরী, প্রচার সম্পাদক মামুনুর রশিদ, সমাজ সেবা সম্পাদক মো. কাওছার আহমেদ রিপন, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক আল আমিন, সাংস্কৃতিক সম্পাদক নান্টু রায়, আইন ও আন্তর্জাতিক সম্পাদক তহুর আহম্দ চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক আবদুল গফফার চৌধুরী, কার্যকরী সদস্য আবুল হাসেম, নৃপতি রায় নিপু, মজিবুর রহমান চৌধুরী, পলাশ মিয়া, মোহন মিয়া এবং আলী আকবর।

ট্রাস্টি বোর্ড সদস্য : ছদরুন নূর, আবুল কালাম আজাদ, আব্দুল কাহার চৌধুরী, পিয়ার মোহাম্মদ, মো. আবদুল হান্নান, ওয়াকির চৌধুরী, সোলাইমান খান, গোলাম রব্বানী চৌধুরী এবং তোফায়েল আহমেদ চৌধুরী।
নবনির্বাচিত কর্মকর্তারা সংগঠনের পক্ষ থেকে দেশে ও প্রবাসে দিরাইবাসীর কল্যাণে সার্বিক সহযোগিতা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন। তারা ঐক্যবদ্ধভাবে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত সকলের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, নিউইয়র্কে দিরাই প্রবাসীদের নতুন সংগঠন দিরাই এসোসিয়েশন অব ইউএসএ’র কমিটি গঠিত হয় গত ২৫ সেপ্টেম্বর ২০২০।

ট্যাগ:
Situs Streaming JAV