Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

নিউইয়র্কে আবাসন কোম্পানী ফ্রেন্ডস অ্যান্ড ফ্যমিলি গার্ডেন’র বিনিয়োগ কমিটি গঠন

অনলাইন ডেস্ক পঠিত: 140 বার

প্রকাশিত: October 20, 2020 | 11:39 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালী মালিকানায় প্রতিষ্ঠিত আবাসন কোম্পানী ফ্রেন্ডস অ্যান্ড ফ্যমিলি গার্ডেন এলএলসি’র ৫ সদস্য বিশিষ্ট বিনিয়োগ কমিটি গঠিত হয়েছে। গত ১৮ অক্টোবর রোববার রাতে ব্রঙ্কসের বাঙালী অধ্যুষিত স্টারলিং-বাংলাবাজার এলাকার খলিল পার্টি হলে অনুষ্ঠিত কোম্পানীটির বোর্ড সভায় এ কমিটি গঠিত হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
বিনিয়োগ কমিটিতে রয়েছেন : আহবায়ক মিজানুর রহমান, যুগ্ম আহবায়ক আবুল বাসার, সদস্য সচিব শামিম মিয়া, সদস্য মামুনুর রশিদ এবং এম এস হক।
বোর্ড সভায় গোল্ডেন প্যালেসের কর্ণধার বিলাল ইসলামকে উপদেষ্টা কমিটির সদস্য এবং মোঃ মামুনুর রশিদকে দপ্তর সম্পাদক হিসেবে নিয়োগ দেয়া হয়।
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যমিলি গার্ডেন’র প্রেসিডেন্ট মোহাম্মদ কামরুজ্জামান বাবুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুর রহমানের পরিচালনায় বোর্ড সভায় উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট মো. খলিলুর রহমান, আবুল বাশার ও মিজানুর রহমান, সহ সাধারণ সম্পাদক মো: শামীম মিয়া, কোষাধ্যক্ষ মোজাফফর হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আলম, পরিচালক মোঃ মামুনুর রশিদ, এমডি শরিফুল ইসলাম ও বেলাল হোসেন, উপদেষ্টা সাংবাদিক হাবিব রহমান, আবুল হামিদ, সাংবাদিক দিদার চৌধুরী, সিরাজদ্দৌল্লা বাহার এবং মানিক মিয়া, গঠনতন্ত্র প্রণয়ন কমিটির সদস্য আলী হায়দার, সদস্য এম এস হক, এমডি পাশা মিয়া, জামাল উদ্দিন হায়দার, স্বপন তালুকদার, আলা উদ্দিন কোরাইশি প্রমুখ।
সভায় নিউইয়র্কে বাংলাদেশীদের জন্য একটি এক্সক্লুসিভ আবাসিক এলাকা গড়ে তোলা এবং আবাসন প্রকল্প গ্রহণের নানা দিক নিয়ে আলোচনা হয়। প্রস্তাবিত প্রকল্পের আওতায় নিজস্ব মসজিদ, সুপার মার্কেট, পার্ক, কমিউনিটি সেন্টার, টেনিস কোর্ট, বাস্কেটবল মাঠ, সুইমিংপুল সহ অন্যান্য বিণোদনের ব্যবস্থা থাকবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV